September 24, 2026, 11:01 pm

সংবাদ শিরোনাম:
রাজধানীতে বি. এল. কলেজের মিলনমেলা, সংবর্ধনা ও বর্ষবরণ ২০২৬ অনুষ্ঠিত শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ শিল্প মন্ত্রণালয়ের সচিবের ব্যক্তিগত সচিব (ঊর্ধ্বতন অতিরিক্ত সচিব) সিদ্ধার্থ ভৌমিককে লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট প্রদান পেট্রোবাংলার চেয়ারম্যান মো. আব্দুল মান্নানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন খানের শুভেচ্ছা সংবাদপত্র ছাড়া পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় উন্নয়ন সম্ভব নয় রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন্স ক্লাবের শুভেচ্ছা সংসদ সদস্য আলী আজগর লবীর সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক অনুষ্ঠানে বিশেষ মূহুর্তে লায়ন নেতৃবৃন্দ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক ও আনন্দঘণ মূহুর্ত
ট্যুরস অপারেটরস অ্যাসোসিয়েশন অফ কক্সবাজারের সংঘস্মারক অনুমোদনে দ্রুত কার্যক্রম গ্রহণের আহ্বান

ট্যুরস অপারেটরস অ্যাসোসিয়েশন অফ কক্সবাজারের সংঘস্মারক অনুমোদনে দ্রুত কার্যক্রম গ্রহণের আহ্বান


নবগঠিত সংগঠন TOUR OPERATORS ASSOCIATION OF COX’S BAZAR (TOAC) এর সংঘস্মারক ও সংঘবিধি অনুমোদনের আবেদন ইতোমধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের মহাপরিচালকের দপ্তরে সিলযুক্ত হয়ে আনুষ্ঠানিকভাবে রিসিভ হয়েছে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, এই গুরুত্বপূর্ণ প্রক্রিয়া যেন দ্রুত সম্পন্ন হয়, সে বিষয়ে বাণিজ্য সচিব ও মহাপরিচালকের বিশেষ দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।

সংগঠনের সভাপতি মোঃ তোফায়েল আহমেদ ভূইয়া বলেন—

“আমাদের আবেদনপত্র মহাপরিচালকের কার্যালয়ে সঠিকভাবে গৃহীত হয়েছে। আমরা আশাবাদী, বাণিজ্য সচিব ও মহাপরিচালক দ্রুত অনুমোদন প্রদানের ব্যবস্থা নেবেন। এতে কক্সবাজারের পর্যটন শিল্পে এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।”

এছাড়াও তিনি জানান, আবেদনপত্র জমা দেওয়ার বিষয়টি জাতীয় দৈনিক পত্রিকায় সংবাদ আকারে প্রকাশিত হলে, তার কাগজের কাটিংও সংশ্লিষ্ট নথির সঙ্গে সংযুক্ত করে মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে।

সংগঠনের উদ্যোক্তারা মনে করছেন, দ্রুত অনুমোদন পাওয়া গেলে কক্সবাজারের পর্যটন খাত সুসংগঠিতভাবে পরিচালিত হবে এবং দেশি-বিদেশি পর্যটক সেবায় মানোন্নয়ন ঘটবে। সেইসাথে জাতীয় অর্থনীতিতেও এটি ইতিবাচক প্রভাব ফেলবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2017 banglarnews71
Design & Developed by SS DESIGN IT