September 25, 2026, 3:05 am

সংবাদ শিরোনাম:
রাজধানীতে বি. এল. কলেজের মিলনমেলা, সংবর্ধনা ও বর্ষবরণ ২০২৬ অনুষ্ঠিত শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ শিল্প মন্ত্রণালয়ের সচিবের ব্যক্তিগত সচিব (ঊর্ধ্বতন অতিরিক্ত সচিব) সিদ্ধার্থ ভৌমিককে লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট প্রদান পেট্রোবাংলার চেয়ারম্যান মো. আব্দুল মান্নানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন খানের শুভেচ্ছা সংবাদপত্র ছাড়া পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় উন্নয়ন সম্ভব নয় রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন্স ক্লাবের শুভেচ্ছা সংসদ সদস্য আলী আজগর লবীর সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক অনুষ্ঠানে বিশেষ মূহুর্তে লায়ন নেতৃবৃন্দ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক ও আনন্দঘণ মূহুর্ত
বাংলাদেশ অনলাইন মিডিয়া অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাবার্ষিকীর প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

বাংলাদেশ অনলাইন মিডিয়া অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাবার্ষিকীর প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আজ ১৪ সেপ্টেম্বর, ২০২৫ (রোববার) রাজধানীর রেডক্রিসেন্ট ভবন নগরবার্তা পত্রিকার অফিসে বাংলাদেশ অনলাইন মিডিয়া অ্যাসোসিয়েশন (বোমা)-এর ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি শরিফুল ইসলাম খান ডলার-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আগত অতিথি ও সদস্যরা আসন্ন প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে বিভিন্ন দিক-নির্দেশনামূলক সিদ্ধান্ত গ্রহণ করেন।

সভায় আয়োজক কমিটির আহবায়ক রাশেদুল ইসলাম বুলবুল এবং সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক ও আয়োজক কমিটির সদস্য সচিব দেলোয়ার হোসেন উপস্থিত থেকে প্রস্তুতিমূলক কার্যক্রমের নানা বিষয় তুলে ধরেন। তারা প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে একযোগে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন-এর প্রেসিডেন্ট লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ এবং লায়ন্স ক্লাব অব ঢাকা মেগাসিটি-এর প্রেসিডেন্ট লায়ন জিএম হাফিজুর রহমান এমজেএফ। তারা সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও যুগোপযোগী করার পরামর্শ দেন এবং অনলাইন সাংবাদিকতার মানোন্নয়নে বাংলাদেশ অনলাইন মিডিয়া অ্যাসোসিয়েশনের অবদানকে বিশেষভাবে তুলে ধরেন।

বক্তারা বলেন, বাংলাদেশ অনলাইন মিডিয়া অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠার পর থেকে দেশের গণমাধ্যম অঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। আধুনিক প্রযুক্তিনির্ভর সাংবাদিকতায় নির্ভরযোগ্য সংবাদ পরিবেশন, গণমানুষের কথা তুলে ধরা এবং সাংবাদিকতার মানোন্নয়নেই সংগঠনের সাফল্য নিহিত রয়েছে।

সভায় জানানো হয়, ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হবে। এ সময় সংগঠনের নেতৃবৃন্দ সকলে আন্তরিক সহযোগিতা ও সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে কর্মসূচি সফল করার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2017 banglarnews71
Design & Developed by SS DESIGN IT