খুলনা প্রতিনিধি:
খুলনা জেলার দিঘলিয়া উপজেলার হরতকি তলায় সাংবাদিক শহিদুল ইসলামের বাসার পূর্বদিক থেকে শুরু করে লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন প্রেসিডেন্ট, বাংলা একাডেমির আজীবন সদস্য, বৃহত্তর খুলনা সমিতি ঢাকার দপ্তর সম্পাদক এবং খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের আজীবন সদস্য লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ-এর বাড়ি পর্যন্ত দীর্ঘদিনের কাঁচা রাস্তাটি পাকাকরণের দাবিতে আনুষ্ঠানিক আবেদন জানানো হয়েছে।
সম্প্রতি এলাকাবাসীর পক্ষ থেকে লায়ন খান আকতারুজ্জামান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) সচিব এবং প্রধান প্রকৌশলীর নিকট আবেদনপত্র জমা দেন। এর সঙ্গে দৈনিক পত্রিকার প্রকাশিত প্রতিবেদন সংযুক্ত করে দাখিল করা হয়। কর্তৃপক্ষ আবেদনটি গ্রহণ করে এর রিসিভিং কপি প্রচার করে। আবেদনপত্রে উল্লেখ রয়েছে, রাস্তার দৈর্ঘ্য ৮২৩ মিটার (আইডি নং: ২৪৭৪০৫২৩৭)। সংশ্লিষ্ট দপ্তর আশ্বাস দিয়েছে— বিষয়টি দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।
এলাকাবাসীর অভিযোগ, প্রায় ১৫ বছর ধরে তারা এ রাস্তাটির পাকাকরণ দাবি জানিয়ে আসলেও বাস্তবে তা কার্যকর হয়নি। বর্ষাকালে জলাবদ্ধতা ও কাদা-পানিতে চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়, আর শুকনো মৌসুমে ধুলাবালির কারণে শিশু ও বয়স্কদের নানা স্বাস্থ্যঝুঁকির সৃষ্টি হয়।
এ বিষয়ে আবেদনকারী লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ বলেন—
“এলাকাবাসীর দুর্ভোগ লাঘব ও উন্নত যোগাযোগ ব্যবস্থার স্বার্থে এ সড়কটি দ্রুত পাকা করা জরুরি। আশা করি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জনস্বার্থে দ্রুত উদ্যোগ নেবেন।”
Leave a Reply