শিশুদের উন্নত চিকিৎসা ও স্বাস্থ্যসেবার পথচলায় অনন্য ভূমিকা পালন করে আসছে খুলনা শিশু হাসপাতাল। ১৯৮০ সালে খুলনা শিশু ফাউন্ডেশনের একটি প্রকল্প হিসেবে যাত্রা শুরু করা এ প্রতিষ্ঠান স্থানীয় লোকহিতৈষী ব্যক্তিবর্গ, প্রশাসন এবং চিকিৎসক সমাজের সম্মিলিত প্রচেষ্টায় আজ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম নির্ভরযোগ্য শিশু চিকিৎসা কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।
আজ সোমবার, ১লা সেপ্টেম্বর ২০২৫ তারিখে হাসপাতালের সিনিয়র সুপারভাইজার দেবদাস বিশ্বাসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন খুলনা শিশু হাসপাতালের আজীবন সদস্য, লায়ন্স ক্লাব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট আলহাজ্ব লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ। তিনি একই সঙ্গে বাংলা একাডেমির আজীবন সদস্য, বৃহত্তর খুলনা সমিতি ঢাকার দপ্তর সম্পাদক, খুলনা মেট্রোপলিটন শ্যূটিং ক্লাব, খুলনা ডায়াবেটিক সমিতি, বাংলাদেশ স্কাউট গাইড ফেলোশিপ এবং বাংলাদেশ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার সোসাইটির আজীবন সদস্য।
সাক্ষাৎকালে হাসপাতালের চিকিৎসা কার্যক্রমের অগ্রগতি, শিশু স্বাস্থ্যসেবার উন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। উভয়পক্ষই হাসপাতালের সেবাকে আরও বিস্তৃত ও কার্যকর করে তুলতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
Leave a Reply