September 24, 2026, 11:38 pm

সংবাদ শিরোনাম:
রাজধানীতে বি. এল. কলেজের মিলনমেলা, সংবর্ধনা ও বর্ষবরণ ২০২৬ অনুষ্ঠিত শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ শিল্প মন্ত্রণালয়ের সচিবের ব্যক্তিগত সচিব (ঊর্ধ্বতন অতিরিক্ত সচিব) সিদ্ধার্থ ভৌমিককে লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট প্রদান পেট্রোবাংলার চেয়ারম্যান মো. আব্দুল মান্নানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন খানের শুভেচ্ছা সংবাদপত্র ছাড়া পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় উন্নয়ন সম্ভব নয় রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন্স ক্লাবের শুভেচ্ছা সংসদ সদস্য আলী আজগর লবীর সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক অনুষ্ঠানে বিশেষ মূহুর্তে লায়ন নেতৃবৃন্দ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক ও আনন্দঘণ মূহুর্ত
রাস্তা নির্মাণের দাবিতে এলাকাবাসীর আবেদন, সচিবের আশ্বাসে স্বস্তি

রাস্তা নির্মাণের দাবিতে এলাকাবাসীর আবেদন, সচিবের আশ্বাসে স্বস্তি

বাংলার নিউজ ৭১। পিরোজপুর জেলা প্রতিনিধি

পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার ৬নং ইউনিয়নের ৩নং ওয়ার্ডে দীর্ঘদিনের ভোগান্তি নিরসনে এলাকাবাসীর পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ আবেদনপত্র দাখিল করা হয়েছে। মেছপা শেখ বাড়ি হতে ইলিয়াস শেখ বাড়ি পর্যন্ত সংযোগ সড়কটি দীর্ঘ ১৫ বছর ধরে কাঁচা অবস্থায় পড়ে রয়েছে।

আবেদনপত্রে উল্লেখ করা হয়, বর্ষাকালে রাস্তাটি কর্দমাক্ত হয়ে যানবাহন ও পথচারীদের চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়ে। আবার শুকনো মৌসুমে ধুলাবালির কারণে নানাবিধ স্বাস্থ্যঝুঁকি দেখা দেয়, যা স্থানীয় জনজীবনকে মারাত্মকভাবে ব্যাহত করছে। এ কারণে এলাকাবাসী বহুবার সংশ্লিষ্ট দপ্তরের নিকট আবেদন জানালেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

এবার সচিবের নিকট আনুষ্ঠানিকভাবে দাখিল করা আবেদনে উক্ত রাস্তা ইট সলিং পাকা করার জোর দাবি জানানো হয়। আবেদনটি গ্রহণ করে সচিব বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করার আশ্বাস দেন এবং তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তত্ত্বাবধানে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দেন।

এলাকাবাসী মনে করছেন, সরকারের কার্যকর উদ্যোগের ফলে অচিরেই এই ভোগান্তির অবসান ঘটবে এবং সড়কটি পাকা হলে স্থানীয় জনগণের চলাচল, ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন জীবনযাত্রায় নতুন সম্ভাবনার দ্বার খুলবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2017 banglarnews71
Design & Developed by SS DESIGN IT