খুলনা প্রতিনিধি |
খুলনা জেলার দিঘলিয়া উপজেলার হরতকি তলায় সাংবাদিক শহিদুল ইসলামের বাসার পূর্বদিক থেকে শুরু করে লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন প্রেসিডেন্ট, বাংলা একাডেমির আজীবন সদস্য, বৃহত্তর খুলনা সমিতি, ঢাকার দপ্তর সম্পাদক ও খুলনা মেট্রোপলিটন শ্যূটিং ক্লাবের আজীবন সদস্য লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ-এর বাড়ি পর্যন্ত দীর্ঘদিনের কাঁচা রাস্তাটি পাকা করার দাবিতে আনুষ্ঠানিক আবেদন করা হয়েছে।
সম্প্রতি দিঘলিয়া উপজেলা কর্তৃপক্ষ আবেদনপত্রটি গ্রহণ করে এর রিসিভিং কপিও পত্রিকার কাটিং-এর মাধ্যমে প্রচার করেছে। আইডি নং ২৪৭৪০৫২৩৭ এবং দৈর্ঘ্য ৮২৩ মিটার উল্লেখ করে সংশ্লিষ্ট দপ্তর আশ্বাস দিয়েছে দ্রুততম সময়ের মধ্যে এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।
প্রায় ১৫ বছর ধরে স্থানীয় জনসাধারণ রাস্তা পাকাকরণের দাবি জানিয়ে আসলেও তা এখনো বাস্তবায়িত হয়নি। বর্ষাকালে জলাবদ্ধতা ও কাদা-পানিতে চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয় এবং শুকনো মৌসুমে ধুলাবালির কারণে নানা স্বাস্থ্যঝুঁকি দেখা দেয় বলে অভিযোগ এলাকাবাসীর।
এ প্রসঙ্গে আবেদনকারী লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ বলেন,
“এলাকাবাসীর দুর্ভোগ লাঘব ও উন্নত যোগাযোগ ব্যবস্থার স্বার্থে এ সড়কটি দ্রুত পাকা করা জরুরি। আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জনস্বার্থে উদ্যোগী হবেন।”
Leave a Reply