September 25, 2026, 2:36 am

সংবাদ শিরোনাম:
রাজধানীতে বি. এল. কলেজের মিলনমেলা, সংবর্ধনা ও বর্ষবরণ ২০২৬ অনুষ্ঠিত শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ শিল্প মন্ত্রণালয়ের সচিবের ব্যক্তিগত সচিব (ঊর্ধ্বতন অতিরিক্ত সচিব) সিদ্ধার্থ ভৌমিককে লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট প্রদান পেট্রোবাংলার চেয়ারম্যান মো. আব্দুল মান্নানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন খানের শুভেচ্ছা সংবাদপত্র ছাড়া পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় উন্নয়ন সম্ভব নয় রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন্স ক্লাবের শুভেচ্ছা সংসদ সদস্য আলী আজগর লবীর সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক অনুষ্ঠানে বিশেষ মূহুর্তে লায়ন নেতৃবৃন্দ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক ও আনন্দঘণ মূহুর্ত
সমাজসেবায় অবদানের জন্য সম্মানিত হলেন লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ

সমাজসেবায় অবদানের জন্য সম্মানিত হলেন লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ

বাংলার নিউজ অনলাইন ডেস্ক:
সম্প্রতি রাজধানীর মর্যাদাপূর্ণ বুলু রেডিসনে লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ৩-এর উদ্যোগে এক বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো জেলা ক্যাবিনেট কর্মকর্তাদের ৬ষ্ঠ ইনস্টলেশন সেরিমনি, ২০২৫-২০২৬ মেয়াদের প্রথম জেলা ক্যাবিনেট সভা এবং গ্র্যান্ড রিসেপশন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাজমুল হক পিএমজেএফ। বিশেষ অতিথি ছিলেন মোসলেম আলী খান এমজেএফ। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন কাজী সাইফুল ইসলাম (পিডিজি, জিএটি এরিয়া লিডার সিএজিকে), এ.কে.এম রেজাউল হক এমজেএফ (পিডিজি, পিসিসি, এলসিআইএফ এরিয়া লিডার, লি ও চেয়ারম্যান, বিএলএফ), মো. আশরাফ হোসেন খান হীরা (কাউন্সিল চেয়ারপার্সন ২০২৫-২০২৬, এমডি ৩১৫) এবং ড. এম.এ হালিম পাটোয়ারী পিএমজেএফ (পিডিজি, লিসমা, পিডিজি ফোরাম এমডি ৩১৫)।

অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন জেলা ৩১৫ এ৩-এর জেলা গভর্নর লায়ন মোহাম্মদ বেলাল হোসেন এমজেএফ।

এছাড়া উল্লেখযোগ্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সভাপতি (জেলা ৩১৫ বি৩), লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির প্রধান উপদেষ্টা (জেলা ৩১৫ বি৩), বাংলা একাডেমির আজীবন সদস্য ও বৃহত্তর খুলনা সমিতি, ঢাকার দপ্তর সম্পাদক আলহাজ্ব লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ।

অনুষ্ঠানে মানবসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিদের উপহার সামগ্রী প্রদান করা হয় তাদেরই মধ্য একজন লায়ন খান আকতারুজ্জামান। উপহার সামগ্রী পাওয়ার পর লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ বলেন,
“লায়ন্স ইন্টারন্যাশনাল সবসময় মানবসেবাকে মূল লক্ষ্য হিসেবে নিয়ে কাজ করে আসছে। মানুষের দুঃখ-কষ্টে পাশে দাঁড়ানোই আমাদের প্রকৃত সাফল্য। এই সম্মান আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। ভবিষ্যতেও আমরা সমাজসেবায় অঙ্গীকারবদ্ধ থাকব।”

অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত অতিথিরা লায়ন্স ইন্টারন্যাশনালের নেতৃত্ব, মানবিক সেবা এবং কল্যাণমূলক কর্মকাণ্ডের প্রতি আস্থা ও সমর্থন প্রকাশ করেন। তারা আগামীর কার্যক্রমে মানবিক সহায়তা আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।

এই মহৎ আয়োজন লায়ন্স ইন্টারন্যাশনালের সেবা কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে, যা সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2017 banglarnews71
Design & Developed by SS DESIGN IT