আজ ১৭ আগস্ট ২০২৫ (রোববার): রাজধানীর কচিকাচার মেলায় নতুন আলো সাহিত্য পরিষদের আয়োজনে “মানবতন্ত্র বাংলা সাহিত্য” শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রেজাব উদ্দৌলা চৌধুরী (সাবেক কেন্দ্রীয় সভাপতি, জাসাস; সাবেক কেন্দ্রীয় তথ্য গবেষণা সম্পাদক, বিএনপি)। সভাপতিত্ব করেন অধ্যাপক ড. মো: নজরুল ইসলাম তামিজী (কবি, সমাজবিজ্ঞানী, লেখক ও চেয়ারম্যান জাতীয় মানবাধিকার সোসাইটি)।
উদ্বোধন করেন মোহাম্মাদ আমজাদ হোসেন খান (ভাইস চেয়ারম্যান, হিউম্যান এইড ইন্টারন্যাশনাল)। আর প্রধান আলোচক ছিলেন মাহমুদুল হাসান নিজামী (কবি, বহুভাষাবিদ ও ভারপ্রাপ্ত সম্পাদক, দৈনিক ডেস্টিনি)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীরজাদা শহিদুল হারুনী (প্রাক্তন অতিরিক্ত সচিব, অর্থ মন্ত্রণালয়; সংস্কৃতিক সম্পাদক, অফিসার্স ক্লাব)।
এছাড়াও অনুষ্ঠানে অংশ নেন— কবি জামশেদ ওয়াজেদ সনেট, সাহিত্যিক কাপ্তা নূর, মোহাম্মাদ আবুল হাসান (ব্যবস্থাপনা সম্পাদক, দৈনিক ডেস্টিনি), হালিমা বেগম, রাহাত সাইফুল (সাধারণ সম্পাদক, বাসাস), অশোক ধর (সম্পাদক, দৈনিক স্বদেশ বিচিত্রা), হাসিনা মমতাজ (অতিরিক্ত পরিচালক, বাংলাদেশ ব্যাংক)।
স্বাগত বক্তব্য দেন লিটন সিদ্দিকী, প্রতিষ্ঠাতা নতুন আলো সাহিত্য পরিষদ। আয়োজক কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে ছিলেন— কবি মরিয়ম রহমান, কবি ইকবাল হোসেন, মঈনুদ্দিন, কবি সুমাইয়া আক্তার তিসা, কবি মরিয়ম সাথী, সাইমন সজীব, লিপি আক্তার, জুয়েল খান অভি ও কাজী আনিসুল হক।

অনুষ্ঠানে ছিলেন আলহাজ্জা লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ (প্রেসিডেন্ট, লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন; আজীবন সদস্য, বাংলা একাডেমি; প্রধান উপদেষ্টা, লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটি)। এ সময় তাঁকে সংবর্ধনা ক্রেস্ট প্রদান করেন উপস্থিত সিনিয়র সদস্যরা।
বক্তারা বলেন, বাংলা সাহিত্য ও সংস্কৃতিকে সমৃদ্ধ করতে এই ধরনের আয়োজন সময়োপযোগী ও প্রয়োজনীয় ভূমিকা রাখছে।
Leave a Reply