ঢাকা, ১৫ আগস্ট ২০২৫ (শুক্রবার): লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ৩-এর উদ্যোগে জেলা ক্যাবিনেট কর্মকর্তাদের ৬ষ্ঠ ইনস্টলেশন সেরিমনি, ২০২৫-২০২৬ মেয়াদের প্রথম জেলা ক্যাবিনেট সভা এবং গ্র্যান্ড রিসেপশন অনুষ্ঠিত হয়েছে রাজধানীর মর্যাদাপূর্ণ বুলু রেডিসনে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন — নাজমুল হক পিএমজেএফ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন — মোসলেম আলী খান এমজেএফ।
গেস্ট অব অনার ছিলেন —
কাজী সাইফুল ইসলাম, পিডিজি (জিএটি এরিয়া লিডার সিএজিকে)
এ.কে.এম রেজাউল হক এমজেএফ, পিডিজি, পিসিসি (এলসিআইএফ এরিয়া লিডার, লি ও চেয়ারম্যান, বিএলএফ)
মো. আশরাফ হোসেন খান হীরা (কাউন্সিল চেয়ারপার্সন ২০২৫-২০২৬ এমডি ৩১৫)
ড. এম.এ হালিম পাটোয়ারী পিএমজেএফ, পিডিজি (লিসমা, পিডিজি ফোরাম এমডি ৩১৫)
অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন লায়ন মোহাম্মদ বেলাল হোসেন এমজেএফ, জেলা গভর্নর, জেলা ৩১৫ এ৩।
উল্লেখযোগ্য অতিথিদের মধ্যে ছিলেন — লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সভাপতি (জেলা ৩১৫ বি৩), লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির প্রধান উপদেষ্টা (জেলা ৩১৫ বি৩), বাংলা একাডেমির আজীবন সদস্য ও বৃহত্তর খুলনা সমিতি, ঢাকার দপ্তর সম্পাদক — আলহাজ্ব লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত গণ্যমান্য ব্যক্তিবর্গ লায়ন্স ইন্টারন্যাশনালের নেতৃত্ব, সেবা ও মানবকল্যাণে অবিচল প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন এবং আগামীর কার্যক্রমে মানবিক সহায়তা আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।
Leave a Reply