১২ আগস্ট ২০২৫, সোমবার রাজধানীর অভিজাত হোটেল শেরাটনে লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের আয়োজনে এক বিশেষ অনুষ্ঠানে তরঙ্গ কমিউনিকেশনস-এর স্বত্বাধিকারী, তরঙ্গ নিউজ-এর প্রকাশক, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও ক্রীড়া অনুরাগী লায়ন দেলোয়ার হোসেনকে লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট প্রদান করা হয়। মানবিক সেবায় অসামান্য অবদান ও সামাজিক উন্নয়নে কার্যকর ভূমিকার স্বীকৃতি স্বরূপ এ সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানে সার্টিফিকেটটি প্রদান করেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট, বাংলা একাডেমির আজীবন সদস্য এবং বৃহত্তর খুলনা সমিতির দপ্তর সম্পাদক আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ।
এ সময় উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের ক্লাব মার্কেটিং চেয়ারপার্সন ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) যুগ্ম সচিব ডা. আলম মোস্তফা, লায়ন্স ক্লাব অব ঢাকা মেগাসিটি ডিস্ট্রিক্ট ৩১৫ এ১-এর প্রেসিডেন্ট লায়ন জিএম হাফিজুর রহমান এমজেএফ এবং বৃহত্তর খুলনা সমিতির কোষাধ্যক্ষ আশ্রাফ আলী।
অতিথিরা তাদের বক্তব্যে লায়ন দেলোয়ার হোসেনের দীর্ঘদিনের নিষ্ঠা, সততা ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং ভবিষ্যতে তার উদ্যোগসমূহ দেশের উন্নয়নে আরও বড় ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
Leave a Reply