আজ ৮ আগস্ট, শুক্রবার রাজধানীর মিরপুরে সুন্দরবন ভবনে বৃহত্তর খুলনা সমিতি, ঢাকার নির্বাহী পরিষদের ৬ষ্ঠ সভা অনুষ্ঠিত হয়। সভাটি মহান আল্লাহর নামে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়।
সভায় ভবন নির্মাণ ও ই.জি.এম সম্পর্কিত নানা গুরুত্বপূর্ণ আলোচনা হয়। বিশেষ করে, কিভাবে সুন্দরবন ভবনকে আরও উন্নত ও আকর্ষণীয়ভাবে নির্মাণ করা যায়, সে বিষয়ে উপস্থিত সদস্যরা গুরুত্বারোপ করেন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন।
সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট শিল্পপতি এম এ সালাম এবং সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক তা রবিউল ইসলাম রবি। এতে আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ, কোষাধ্যক্ষ আফসার আলী, দপ্তর সম্পাদক লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ (প্রেসিডেন্ট, লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন) এবং নির্বাহী সদস্য লায়ন রিপন তরফদার (নিয়াম সেক্রেটারি, লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন)।
সভা শেষে সদস্যরা ঐক্যবদ্ধভাবে সমিতির উন্নয়ন ও বৃহত্তর খুলনা অঞ্চলের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
Leave a Reply