
আজ বুধবার রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বিএলএফ ভবনে এক বিশেষ অনুষ্ঠানে লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সন্মানিত প্রেসিডেন্ট, বাংলা একাডেমির আজীবন সদস্য এবং লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটি (ডিস্ট্রিক্ট ৩১৫ বি৩)-এর প্রধান উপদেষ্টা আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ ডিস্ট্রিক্ট ৩১৫ বি৩-এর গভর্ণর লায়ন মাসুদুজ্জামান মাসুমের নিকট ডিস্ট্রিক্ট ডিউস চেক হস্তান্তর করেন।
তিনি একইসঙ্গে বৃহত্তর খুলনা সমিতি ঢাকার দপ্তর সম্পাদক, খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের আজীবন সদস্য, বাংলাদেশ অনলাইন মিডিয়া অ্যাসোসিয়েশন (বোমা), খুলনা ডায়াবেটিক সমিতি, বাংলাদেশ স্কাউট গাইড ফেলোশিপ এবং বাংলাদেশ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার সোসাইটির আজীবন সদস্য।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএলএফ-এর ট্রেজারার (২০২৫-২০২৬) লায়ন মো: আব্দুল্লাহ খালিদ, লায়ন আবুল বাসার মিন্টুসহ অন্যান্য লায়ন নেতৃবৃন্দ।
আলোচনার মাধ্যমে লায়ন্স ক্লাবের কার্যক্রম আরও গতিশীল ও সেবামূলক করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।
www.banglarnews71.com
Copyright © 2026 Banglar News 71. All rights reserved.