প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৫, ২০২৬, ৯:৪৮ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৫, ২০২৫, ১০:৩৫ এ.এম
২৮ তম NAQC-2025: গুণগত ব্যবস্থাপনায় অগ্রগতির এক মহাসম্মিলন

বাংলার নিউজ ৭১ ডেস্ক: আজ ৫ জুলাই, ২০২৫ (শনিবার) ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে অনুষ্ঠিত হলো বাংলাদেশ সোসাইটি ফর টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট (BSTQM) আয়োজিত ২৮ তম ন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর কোয়ালিটি কনফারেন্স (NAQC-2025)।
গুরুত্বপূর্ণ এই আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উর্মি গুরুপের জেনারেল ম্যানেজার, স্ট্রাটেজিক এইচআর বিপলব বড়ুয়া।
সম্মেলনের বিশেষ এক মুহূর্তে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক, লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট এবং আজীবন সদস্য—বাংলা একাডেমি, বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটি, বাংলাদেশ স্কাউট গাইড ফেলোশিপ, বাংলাদেশ সোসাইটি ফর টোটাল কোয়ালিটি ম্যানেজমন্টে ও দপ্তর সম্পাদক বৃহত্তর খুলনা সমিতি, ঢাকা— আলহাজ্ব লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ।
এই মহামিলন কেবল পেশাগত উন্নয়নের ক্ষেত্রেই নয়, বরং সামাজিক সচেতনতা ও নেতৃত্ব বিকাশের ক্ষেত্রেও এক নতুন দিগন্ত উন্মোচন করেছে।
www.banglarnews71.com
Copyright © 2026 Banglar News 71. All rights reserved.