
বাংলার নিউজ ৭১ ডেস্ক: আজ (শনিবার), ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে অত্যন্ত গৌরবোজ্জ্বল পরিবেশে অনুষ্ঠিত হলো বাংলাদেশ সোসাইটি ফর টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট (BSTQM) আয়োজিত ২৮তম ন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর কোয়ালিটি কনফারেন্স (NAQC-2025)।দেশের বিভিন্ন খাতের গুণগত মানোন্নয়ন ও টেকসই উন্নয়ন প্রক্রিয়া নিয়ে আয়োজিত এই সম্মেলনে অংশ নেন দেশের বরেণ্য ব্যক্তিত্ব, বিশেষজ্ঞ, প্রশাসনিক কর্মকর্তা এবং গুণগত উন্নয়নে সম্পৃক্ত প্রতিষ্ঠানসমূহের প্রতিনিধিরা।
অনুষ্ঠানের এক বিশেষ মুহূর্তে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট এবং আজীবন সদস্য—বাংলা একাডেমি, বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটি, বাংলাদেশ স্কাউট গাইড ফেলোশিপ, বাংলাদেশ সোসাইটি ফর টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট (BSTQM), ও দপ্তর সম্পাদক, বৃহত্তর খুলনা সমিতি, ঢাকা— আলহাজ্ব লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ।এসময় তাঁর সঙ্গে ছিলেন রূপালী ব্যাংক পিএলসির সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোহাম্মদ ওয়ালিদ পাশাসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
উপস্থিতির এই মূহূর্ত সম্মেলনে একটি মূল্যবান সংযোজন হিসেবে বিবেচিত হয়।এই কনফারেন্স দেশের গুণগত উন্নয়ন ও টেকসই ব্যবস্থাপনার পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে বলে মত প্রকাশ করেন আয়োজকবৃন্দ।
www.banglarnews71.com
Copyright © 2026 Banglar News 71. All rights reserved.