
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল, ঢাকায় অনুষ্ঠিত ১৪তম FACD-CAB ইন্টারন্যাশনাল এডুকেশন এক্সপো-২০২৬-এ অ্যাড্রেস এডুকেশন গ্রুপের স্টলে প্রাণবন্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে। দেশ-বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থী ও অভিভাবকদের পদচারণায় দিনব্যাপী মুখর ছিল স্টলটি।
স্টল পরিদর্শন ও আগত শিক্ষার্থী-অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেন অ্যাড্রেস এডুকেশন গ্রুপের চেয়ারম্যান জি. এম. হাফিজুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হাসানুল ইসলাম এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নাজমুল হুসাইন। এ সময় প্রতিষ্ঠানের সিনিয়র কনসালটেন্ট, কনসালটেন্ট এবং অন্যান্য কর্মকর্তারা উপস্থিত থেকে বিদেশে উচ্চশিক্ষা, বিশ্ববিদ্যালয় নির্বাচন, ভর্তিপ্রক্রিয়া, স্কলারশিপ, ভিসা প্রসেসিং এবং ক্যারিয়ার পরিকল্পনা বিষয়ে আগ্রহী শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের বিভিন্ন পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করেন।
এক্সপোতে সৌজন্য সাক্ষাৎ ও স্টল পরিদর্শন করেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট, লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির উপদেষ্টা এবং লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫ বি-৩-এর চেয়ার সিটিং কমিটি (২০২৬–২০২৭)-এর চেয়ারম্যান ও GET (Global Extension Team) কো-অর্ডিনেটর আলহাজ্জ লায়ন খান আখতারুজ্জামান এমজেএফ।
এ সময় তিনি শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের শিক্ষা অর্জনে সঠিক দিকনির্দেশনা ও দক্ষতা উন্নয়নের গুরুত্ব তুলে ধরেন এবং অ্যাড্রেস এডুকেশন গ্রুপের উদ্যোগের প্রশংসা করেন।
উল্লেখ্য, আলহাজ্জ লায়ন খান আখতারুজ্জামান এমজেএফ বাংলা একাডেমির আজীবন সদস্য। এছাড়াও তিনি বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন (Bangladesh Lions Foundation), উদ্যোক্তা ক্লাব ফাউন্ডেশন (Entrepreneurs Club Foundation), বাংলা একাডেমি, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট, খুলনা ডায়াবেটিক সমিতি, বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটি, বাংলাদেশ স্কাউটস গাইড ফেলোশিপ, ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (IBFB) এবং খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (KCCI)-এর সম্মানিত সদস্য হিসেবে বিভিন্ন সামাজিক, মানবিক, সাংস্কৃতিক, ব্যবসায়িক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত রয়েছেন।
দিনব্যাপী অনুষ্ঠিত এ শিক্ষা মেলায় দেশ-বিদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। উচ্চশিক্ষা নিয়ে আগ্রহী বিপুলসংখ্যক শিক্ষার্থী ও অভিভাবক স্টলগুলো ঘুরে দেখেন এবং বিদেশে উচ্চশিক্ষার সুযোগ, ভর্তি প্রক্রিয়া ও ভবিষ্যৎ ক্যারিয়ার পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করেন।
www.banglarnews71.com
Copyright © 2026 Banglar News 71. All rights reserved.