
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর হাতিরঝিল প্রভাতী সংঘ ব্যায়াম মাঠে গতকাল (১৪ এপ্রিল ২০২৬, মঙ্গলবার) জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ পহেলা বৈশাখ-১৪৩৩ উদযাপন করা হয়েছে। উৎসবমুখর এ আয়োজনে প্রভাতী সংঘের সভাপতি মোঃ হারুনুর রশীদ দুলালের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোঃ লিয়াকত আলী মোল্লা, সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মোঃ রেহান মিয়া, সহ-সভাপতি শেখ মোস্তাফিজুর রহমান, মোঃ শফিকুর রহমান ও মোঃ তৌশিক আহম্মেদ হিরন। বক্তারা বাংলা সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ, প্রেসিডেন্ট, লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন এবং উপদেষ্টা, লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটি। তিনি বাংলা একাডেমির আজীবন সদস্য। পাশাপাশি তিনি বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন, উদ্যোক্তা ক্লাব ফাউন্ডেশন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট, খুলনা ডায়াবেটিক সমিতি, বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটি, বাংলাদেশ স্কাউট গাইড ফেলোশিপ, ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ এবং খুলনা চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্মানিত সদস্য হিসেবে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডেলটা হেলথ কেয়ার রামপুরা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ সাইদুস সালামসহ সংগঠনের উপদেষ্টা ও সদস্যবৃন্দ।
বৈশাখী আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল ঐতিহ্যবাহী খাবার পান্তা ভাত, ইলিশ মাছ, আলু ভর্তা, বেগুন ভর্তা, শুটকি ভর্তা ও ডাল, যা অংশগ্রহণকারীদের মাঝে ব্যাপক আনন্দ সৃষ্টি করে। খাদ্য বিতরণে দায়িত্ব পালন করেন মোঃ তৌশিক আহম্মেদ হিরন, মোঃ সাবের উদ্দীন ও মোঃ আব্দুল কুদ্দুস শেখসহ অন্যান্যরা।
এছাড়া সকাল ৬টা থেকে ডেলটা হেলথ কেয়ার রামপুরা লিমিটেডের সৌজন্যে প্রায় ২০০ জন সদস্য ও অতিথিদের মাঝে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস পরীক্ষা ও ব্লাড প্রেসার চেকআপ সেবা প্রদান করা হয়। স্বাস্থ্যসেবায় নিয়োজিত ছিলেন ডা. জাবেদ আজহারসহ সংশ্লিষ্ট মেডিকেল টিম।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ আবুল বাশার খন্দকার। পাশাপাশি গান, কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক পরিবেশনা উপস্থিত সকলের মন কাড়ে এবং উৎসবকে করে তোলে আরও প্রাণবন্ত।
www.banglarnews71.com
Copyright © 2026 Banglar News 71. All rights reserved.