
নিজস্ব প্রতিবেদক, ঢাকা:রাজধানীর হাতিঝিলের ব্যাম মাঠে শুক্রবার (৩ জুলাই ২০২৬) সকাল সাড়ে ৮টায় হাতিঝিল প্রভাতী সংঘের উদ্যোগে মাদকবিরোধী ক্যাম্পেইন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
হাতিঝিল প্রভাতী সংঘের সভাপতি হারুনুর রশীদ দুলালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা মহানগর উত্তর বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য, নগর উন্নয়ন ফোরামের চেয়ারম্যান এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের উত্তর অঞ্চলের মেয়র পদপ্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাতিঝিল প্রভাতী সংঘের উপদেষ্টা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতা ইঞ্জি. এম. এ. রশিদ, ২৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী খালেদ সাইফুল্লাহ তারেক এবং ২২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী ফজলে আহমদ ফজলু।
এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশ নেন। উপস্থিত ছিলেন লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ, প্রেসিডেন্ট, লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন এবং উপদেষ্টা, লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটি।
লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ বাংলা একাডেমির আজীবন সদস্য। এছাড়াও তিনি বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন, উদ্যোক্তা ক্লাব ফাউন্ডেশন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট, খুলনা ডায়াবেটিক সমিতি, বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটি, বাংলাদেশ স্কাউট গাইড ফেলোশিপ, ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (আইবিএফবি) এবং খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্মানিত সদস্য হিসেবে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।
সভায় বক্তারা মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তোলা, তরুণ প্রজন্মকে সুস্থ ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং মাদকমুক্ত সমাজ গঠনে সকলের সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
www.banglarnews71.com
Copyright © 2026 Banglar News 71. All rights reserved.