
রাজধানীর ধানমন্ডিতে গতকাল ৭ মে ২০২৬ অনুষ্ঠিত হলো এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ সৌজন্য সাক্ষাৎ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বিশিষ্ট সমাজসেবক ও লায়ন্স ব্যক্তিত্ব আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ, প্রেসিডেন্ট, লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন এবং উপদেষ্টা, লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটি।
সাক্ষাৎকালে দেশের অবকাঠামোগত উন্নয়ন, সড়ক যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন, সামাজিক উন্নয়ন কার্যক্রম এবং মানবকল্যাণমূলক বিভিন্ন বিষয় নিয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় পারস্পরিক সহযোগিতার মাধ্যমে দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ দীর্ঘদিন ধরে মানবসেবা, সামাজিক উন্নয়ন এবং বিভিন্ন কল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। তিনি বাংলা একাডেমির আজীবন সদস্য। পাশাপাশি তিনি বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন, উদ্যোক্তা ক্লাব ফাউন্ডেশন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট, খুলনা ডায়াবেটিক সমিতি, বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটি, বাংলাদেশ স্কাউট গাইড ফেলোশিপ, ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (আইবিএফবি) এবং খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-এর সম্মানিত সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
এ সময় উপস্থিত ছিলেন ক্লাব সেক্রেটারি ও বৃহত্তর খুলনা সমিতি, ঢাকার নির্বাহী সদস্য লায়ন রিপন তরফদার নিয়াম এবং বৃহত্তর খুলনা সমিতি, ঢাকা-এর সহ-সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ।
সাক্ষাৎ শেষে উপস্থিত অতিথিরা দেশের উন্নয়ন, সামাজিক সম্প্রীতি এবং মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্মিলিতভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
www.banglarnews71.com
Copyright © 2026 Banglar News 71. All rights reserved.