
বাংলার নিউজ ৭১ ডেস্ক
বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও ক্লাব সদস্য লায়ন লুৎফর রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট, লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির উপদেষ্টা, বাংলা একাডেমির আজীবন সদস্য, বৃহত্তর খুলনা সমিতি ঢাকার দপ্তর সম্পাদক, খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের আজীবন সদস্য, বাংলাদেশ অনলাইন মিডিয়া অ্যাসোসিয়েশন (বোমা), খুলনা ডায়াবেটিক সমিতি, বাংলাদেশ স্কাউট গাইড ফেলোশিপ এবং বাংলাদেশ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার সোসাইটির আজীবন সদস্য আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ।
সৌজন্য সাক্ষাৎকালে পারস্পরিক সৌহার্দ্য, সমাজসেবা ও সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে গঠনমূলক আলোচনা হয়। আলোচনার একপর্যায়ে ভবিষ্যতে যৌথভাবে সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনার বিষয়ে আশাবাদ ব্যক্ত করা হয়।
সাক্ষাৎ শেষে লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী লায়ন লুৎফর রহমান-কে লায়ন্স ইন্টারন্যাশনাল ম্যাগাজিন উপহার প্রদান করেন।
উল্লেখ্য, লায়ন লুৎফর রহমান বর্তমানে ওয়ার্ল্ড ওয়াচ সোসাইটি’র চেয়ারম্যান, জিএলআর ইন্টারন্যাশনাল লি.-এর লিগ্যাল অ্যাডভাইজার এবং প্যানেল অ্যাডভোকেট হিসেবে দায়িত্ব পালন করছেন।
তিনি আরও বিআইডব্লিউটিএ, বাংলাদেশ জুট কর্পোরেশন, প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লি., লংকা বাংলা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লি., ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লি., প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লি., ইউনিয়ন ক্যাপিটাল লি., বিআরবি ক্যাবল ইন্ডাস্ট্রিজ লি., পুবালী ব্যাংক লি., ইষ্টার্ন ব্যাংক লি., প্রিমিয়ার ব্যাংক লি., সোনালী ব্যাংক লি., অগ্রণী ব্যাংক লি. এবং বেঙ্গল টাইগার সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লি.-এর প্যানেল আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করছেন।
www.banglarnews71.com
Copyright © 2026 Banglar News 71. All rights reserved.