
আজকের সমাজে যারা নীরবে নিঃস্বার্থভাবে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন, তাঁদের মধ্য অন্যতম একজন হলেন বাংলাদেশ সরকারের সাবেক সচিব ও লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সম্মানিত সদস্য লায়ন মোঃ ফরিদুল ইসলাম। সমাজকল্যাণে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে সম্প্রতি তাঁকে এক বিশেষ সম্মাননা স্মারক (ক্রেস্ট) প্রদান করেন ক্লাবটির প্রেসিডেন্ট ও লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির প্রধান উপদেষ্টা আলহাজ্ব লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ।
এই সম্মাননা শুধুই একটি আনুষ্ঠানিকতা নয়—এটি জাতির জন্য একজন প্রকৃত দিকনির্দেশক, মানবতার এক নিবেদিত কর্মী হিসেবে ফরিদুল ইসলামের স্বীকৃতি। প্রশাসনিক দায়িত্ব থেকে অবসর নেওয়ার পরও তিনি নিজেকে বিলিয়ে দিয়েছেন মানুষের সেবায়। সমাজের পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত মানুষদের উন্নয়নে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছেন।
সম্মাননা প্রদানকারী লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ নিজেও একজন প্রাজ্ঞ সমাজকর্মী, সংগঠক ও বহুমাত্রিক মানবিক ব্যক্তিত্ব। তিনি বাংলা একাডেমির আজীবন সদস্য, বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্য, স্কাউট গাইড ফেলোশিপ, BSTQM-এর সক্রিয় সদস্য। পাশাপাশি তিনি ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (IBFB)-এর সদস্য এবং বৃহত্তর খুলনা সমিতির দপ্তর সম্পাদক হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন।
দুজন সমাজহিতৈষী ব্যক্তির এ সম্মিলন নিঃসন্দেহে আমাদের সমাজের জন্য এক আশাব্যঞ্জক বার্তা বহন করে। তাঁদের মতো ব্যক্তিত্বগণই সমাজে আলো জ্বালান, উৎসাহ দেন এবং পথ দেখান। ভবিষ্যৎ প্রজন্মের জন্য লায়ন মোঃ ফরিদুল ইসলাম এক অনুকরণীয় আদর্শ হয়ে থাকবেন, যাঁর জীবনের মূলমন্ত্র—“মানুষের কল্যাণই পরম ধর্ম”।
www.banglarnews71.com
Copyright © 2026 Banglar News 71. All rights reserved.