
বাংলার নিউজ ৭১ ডেস্ক
রাজধানীর মিরপুরে অবস্থিত বৃহত্তর খুলনা সমিতি, ঢাকা’র নিজস্ব ভবনে গতকাল ১৬ ফেব্রুয়ারি ২০২৬, সোমবার এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আসন্ন ইফতার মাহফিল কীভাবে সুন্দর, সুশৃঙ্খল ও সফলভাবে আয়োজন করা যায়—সে বিষয়েই ছিল সভার মূল আলোচ্যসূচি।
সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি এমএ সালাম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক খান রবিউল ইসলাম রবি। নেতৃবৃন্দ ইফতার মাহফিলকে শুধু আনুষ্ঠানিক আয়োজন নয়, বরং ভ্রাতৃত্ববোধ, সৌহার্দ্য ও পারস্পরিক সম্প্রীতি জোরদারের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে অভিহিত করেন।
আলোচনায় অতিথি আপ্যায়ন, দাওয়াত ব্যবস্থাপনা, সার্বিক শৃঙ্খলা রক্ষা, আর্থিক পরিকল্পনা এবং স্বেচ্ছাসেবক টিম গঠনসহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত মতবিনিময় করা হয়। বক্তারা বলেন, সুষ্ঠু পরিকল্পনা ও সমন্বিত উদ্যোগের মাধ্যমে এবারের ইফতার মাহফিলকে আরও অর্থবহ ও স্মরণীয় করে তোলা সম্ভব।
সভায় উপস্থিত ছিলেন সমিতির কোষাধ্যক্ষ আফসার আলী, দপ্তর সম্পাদক ও লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন-এর প্রেসিডেন্ট লায়ন খান আকতারুজ্জামান, নির্বাহী সদস্য লায়ন রিপন তরফদার নিয়াম, মোহাম্মদ মাসুম বিল্লাহ, হাফেজ মো: সুলতান আহমেদ, রুবেল হোসেন, মো: রেজাউল ইসলাম, মাহতাব হোসেন মনি প্রমুখ।
সভা শেষে সংশ্লিষ্ট সবাই সম্মিলিতভাবে সফল আয়োজনের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, এ আয়োজন বৃহত্তর খুলনা সমিতির সদস্যদের মধ্যে পারস্পরিক বন্ধন আরও সুদৃঢ় করবে এবং সামাজিক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবে।
www.banglarnews71.com
Copyright © 2026 Banglar News 71. All rights reserved.