
বাংলার নিউজ ৭১ ডেস্ক
রাজধানী ঢাকায় পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল আয়োজনের প্রস্তুতি জোরদার করা হয়েছে। আগামী ২৭ ফেব্রুয়ারি, ২০২৬ শুক্রবার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়-এর ছাত্র-শিক্ষক কেন্দ্রের কমিউনিটি হল-২ (২য় তলা), শেরেবাংলা নগর, ঢাকায় এ মাহফিল অনুষ্ঠিত হবে। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজনদের উপস্থিতি প্রত্যাশা করা হচ্ছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম, এম.পি.-কে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়েছে। আজ ২৩ ফেব্রুয়ারি, ২০২৬ সোমবার বাংলাদেশ সচিবালয়-এ তাঁর কার্যালয়ে গিয়ে আমন্ত্রণপত্র প্রদান করেন সমিতির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নির্বাহী সদস্য খান রবিউল ইসলাম রবি।
এ সময় উপস্থিত ছিলেন লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ—প্রেসিডেন্ট, লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন; উপদেষ্টা, লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটি; আজীবন সদস্য বাংলা একাডেমি; বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন; জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট; খুলনা ডায়াবেটিক সমিতি; বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটি; বাংলাদেশ স্কাউটস; ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ এবং খুলনা চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-এর সম্মানিত সদস্য।
এছাড়াও উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব ঢাকা মেগাসিটি-এর প্রেসিডেন্ট লায়ন জিএম হাফিজুর রহমান এমজেএফ।
আয়োজকরা জানান, মাহে রমজানের তাৎপর্য তুলে ধরা, পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনার মাধ্যমে অনুষ্ঠানটি সম্পন্ন করা হবে। তারা আশা প্রকাশ করেন, এ আয়োজন ভ্রাতৃত্ববোধ, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
www.banglarnews71.com
Copyright © 2026 Banglar News 71. All rights reserved.