
গতকাল ১৫ মে ২০২৬ (শুক্রবার) নাহার গার্ডেন ফিশারিজে লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটি, ডিস্ট্রিক্ট ৩১৫ বি৩-এর আয়োজনে ৬ষ্ঠ ক্লাব কনফারেন্স “ইভোলব-২০২৬” অনুষ্ঠিত হয়েছে। প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে ক্লাবের সদস্যবৃন্দ, নেতৃবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ, যিনি লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির উপদেষ্টা এবং লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি তাঁর বক্তব্যে তরুণ নেতৃত্বের বিকাশ, মানবসেবা এবং সামাজিক উন্নয়নে লিও সদস্যদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাওন আল আমিন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাব প্রেসিডেন্ট আবু সিদ্দিক সহ ক্লাবের অন্যান্য লিও সদস্যরা।
কনফারেন্সে ক্লাবের বিগত কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সদস্যদের অংশগ্রহণমূলক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি সাংগঠনিক উন্নয়ন ও সেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।
অনুষ্ঠানটি সৌহার্দ্য, নেতৃত্ব বিকাশ এবং সেবার আদর্শকে সামনে রেখে এক মিলনমেলায় পরিণত হয় বলে উপস্থিত সদস্যরা অভিমত ব্যক্ত করেন।
www.banglarnews71.com
Copyright © 2026 Banglar News 71. All rights reserved.