
আজ ৯ অক্টোবর, ২০২৫ বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে এক আনুষ্ঠানিক আয়োজনে মেম্বার, মাল্টিপল ডিস্ট্রিক্ট মিডিয়া এন্ড পাবলিকেশন কমিটি, মাল্টিপল ডিস্ট্রিক্ট ৩১৫ নিয়োগপত্র গ্রহণ করেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন-এর প্রেসিডেন্ট, লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটি-এর এ্যাডভাইজার এবং বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন-এর আজীবন সদস্য আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ।
তিনি পাশাপাশি বাংলা একাডেমি, খুলনা মেট্রোপলিটন শ্যূটিং ক্লাব, বাংলাদেশ অনলাইন মিডিয়া এসোসিয়েশন (বোমা), খুলনা ডায়াবেটিক সমিতি, বাংলাদেশ স্কাউট গাইড ফেলোশিপ, বাংলাদেশ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার সোসাইটি এর আজীবন সদস্য এবং ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অফ বাংলাদেশ (IBFB)-এর সদস্য।
এছাড়া তিনি বৃহত্তর খুলনা সমিতি ঢাকা-এর দপ্তর সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
নিয়োগপত্রটি তাঁকে আনুষ্ঠানিকভাবে তুলে দেন মাল্টিপল ডিস্ট্রিক্ট ৩১৫ কাউন্সিল চেয়ারপার্সন লায়ন মোঃ আশরাফ হোসেন হিরা।
নিয়োগপত্র গ্রহণ শেষে লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ বলেন,
“লায়ন্স ক্লাবের সেবা কর্মকাণ্ড মানুষের কল্যাণে নিবেদিত। এই নতুন দায়িত্ব আমার উপর আরও দায়িত্ব ও প্রত্যাশার বোঝা বাড়িয়েছে। আমি চেষ্টা করব মিডিয়া ও পাবলিকেশন কার্যক্রমকে আরও গতিশীল করে সমাজে ইতিবাচক প্রভাব ফেলতে। সকল সহকর্মীর সহযোগিতা ও দোয়া কামনা করছি।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাল্টিপল ডিস্ট্রিক্টের বিভিন্ন ক্লাবের সভাপতি, সেক্রেটারি, এবং গণমাধ্যম প্রতিনিধিরা।
আলোচনা শেষে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং ভবিষ্যতের কার্যক্রমে সফলতা কামনা করা হয়।
www.banglarnews71.com
Copyright © 2026 Banglar News 71. All rights reserved.