
বাংলার নিউজ ৭১
পবিত্র মাহে রমাদানের তাৎপর্য ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডকে সামনে রেখে লায়ন্স ইন্টারন্যাশনাল-এর মাল্টিপল ডিস্ট্রিক্ট ৩১৫ এর উদ্যোগে রমাদান সার্ভিস মান্থ কমিটি–২০২৬ এর ব্যবস্থাপনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (৬ মার্চ, ২০২৬) রাজধানীর আগারগাঁয়ে লায়ন্স টাওয়ারের লায়ন হুমায়ুন জহির অডিটোরিয়ামে এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মাল্টিপল ডিস্ট্রিক্ট ৩১৫-এর আওতাধীন সাতটি ডিস্ট্রিক্টের ডিস্ট্রিক্ট গভর্নরসহ লায়ন নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাজমুল হক, ডিরেক্টর, লায়ন্স ইন্টারন্যাশনাল। তিনি তার বক্তব্যে পবিত্র রমাদানের শিক্ষা ধারণ করে মানবসেবামূলক কর্মকাণ্ড আরও বিস্তৃত করার আহ্বান জানান এবং লায়ন্সের সেবামূলক কার্যক্রমকে সমাজকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কথা তুলে ধরেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাল্টিপল ডিস্ট্রিক্ট ৩১৫-এর চেয়ারপার্সন লায়ন আশরাফ হোসেন খান হিরা, রমাদান সার্ভিস মান্থ কমিটি–২০২৬ এর চেয়ারপার্সন পিডিজি মোঃ নাজমুল হক চুন্নু, ডিস্ট্রিক্ট ৩১৫ বি৩ এর গভর্নর ২০২৫–২০২৬ লায়ন মাসুদুজ্জামান মাসুম, জিএটি এরিয়া লিডার কাজী সাইফুল ইসলাম, বিএলএফ ট্রেজারার লায়ন মোঃ আব্দুল্লাহ খালিদ এবং লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ।
ইফতার মাহফিলে বিভিন্ন লায়ন্স ক্লাব ও ডিস্ট্রিক্টের অসংখ্য লায়ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে দেশ, জাতি এবং বিশ্ব মানবতার শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া করা হয়।
www.banglarnews71.com
Copyright © 2026 Banglar News 71. All rights reserved.