
বাংলার নিউজ ৭১ ডেস্ক
আজ ১৭ অক্টোবর, ২০২৫ (শুক্রবার) সকাল সাড়ে ৭টায় রাজধানীর আগারগাঁওস্থ মহিলা পলিটেকনিক্যাল ইনস্টিটিউট থেকে শুরু হয়ে পর্যটন কর্পোরেশনের অফিসের সামনে এসে সমাপ্ত হয় লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫ বি৩-এর অক্টোবর সার্ভিস মান্থ–২০২৫ গ্র্যান্ড র্যালি।
র্যালিটির শুভ উদ্বোধন করেন কাউন্সিল চেয়াপার্সন লায়ন আশরাফ হোসেন খান হিরা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্যাট এরিয়া লিডার লায়ন কাজী সাইফুল ইসলাম সোহেল।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন মাসুদুজ্জামান মাসুম, সেকেন্ড ভাইস গভর্নর ডা. লায়ন মাজহারুল ইসলাম দোলন, এবং বিভিন্ন ক্লাবের সম্মানিত সদস্যবৃন্দ।
বিশেষভাবে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন (ডিস্ট্রিক্ট ৩১৫ বি৩)-এর প্রেসিডেন্ট, লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির অ্যাডভাইজার এবং উক্ত ক্লাবের বিএলএফ-এর ৫২ জন আজীবন সদস্যের প্রতিনিধি আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ।
এছাড়াও উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের পরিচালক লায়ন সৈয়দ রফিকুল ইসলাম।
র্যালিতে অংশগ্রহণকারী সদস্যরা সমাজে মানবসেবার চেতনা ছড়িয়ে দেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। সার্ভিস মান্থ উপলক্ষে লায়ন্স সদস্যরা একযোগে সমাজকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণের প্রতিশ্রুতি দেন।
www.banglarnews71.com
Copyright © 2026 Banglar News 71. All rights reserved.