
বাংলার নিউজ ৭১ ডেস্ক
রাজধানীর আগারগাঁওয়ে বিএলএফ ভবনের ডিস্ট্রিক্ট ৩১৫ বি৩ এর অফিস কার্যালয়ে গতকাল লায়ন্স অক্টোবর সার্ভিস উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। আগামী ১০ অক্টোবর অনুষ্ঠেয় সার্ভিস প্রোগ্রামটি সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট, লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির অ্যাডভাইজার ও রিজিয়ন চেয়ারপার্সন (HQ), ডিস্ট্রিক্ট ৩১৫-এর আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ।
লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ বলেন—
“লায়ন্স ক্লাব সবসময় মানবতার সেবায় কাজ করে যাচ্ছে। অক্টোবর সার্ভিস আমাদের সেবামূলক কার্যক্রমের একটি বিশেষ দিক, যা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা সকলে মিলে দায়িত্ব ও নিষ্ঠার সঙ্গে এই সার্ভিস প্রোগ্রামটি সম্পন্ন করব—এটাই আমাদের প্রতিশ্রুতি।”
তিনি আরও বলেন,
“লায়ন্স পরিবারের প্রতিটি সদস্যই সমাজে দৃষ্টান্ত স্থাপন করতে সক্ষম। আমাদের প্রতিটি উদ্যোগ মানুষের মুখে হাসি ফুটানোর উদ্দেশ্যেই নেওয়া হয়। সেই ধারাবাহিকতায় অক্টোবর সার্ভিসকে আমরা সফলতার সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে চাই।”
সভায় উপস্থিত সদস্যরা আসন্ন সার্ভিস প্রোগ্রাম সফল করার জন্য বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহণ করেন এবং সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
www.banglarnews71.com
Copyright © 2026 Banglar News 71. All rights reserved.