
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর পুরানা পল্টনস্থ মুক্তি ভবনে ওয়ার্ল্ড ওয়াচ সোসাইটির কার্যালয়ে মানবসেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ওয়ার্ল্ড ওয়াচ সোসাইটির চেয়ারম্যান, জিএলআর ইন্টারন্যাশনাল লিমিটেডের উপদেষ্টা এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী লায়ন অ্যাডভোকেট লুৎফর রহমানকে লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫-বি৩-এর জোন চেয়ারপারসন হিসেবে নিয়োগপত্র প্রদান করা হয়েছে।
লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫-বি৩-এর ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন মোঃ শহিদুল ইসলামের পক্ষে জোন চেয়ারপারসন অ্যাপয়েন্টমেন্ট লেটার প্রদান করেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট, লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির উপদেষ্টা এবং লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫-বি৩-এর চেয়ার সিটিং কমিটি (২০২৬–২০২৭)-এর চেয়ারম্যান ও GET (Global Extension Team) কো-অর্ডিনেটর আলহাজ্ব লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ।
লায়ন অ্যাডভোকেট লুৎফর রহমান বর্তমানে বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি, স্বায়ত্তশাসিত ও আর্থিক প্রতিষ্ঠানের প্যানেল অ্যাডভোকেট হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর দায়িত্ব পালন করা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে—দুর্নীতি দমন কমিশন (দুদক), কৃষি মন্ত্রণালয়, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ), বাংলাদেশ পাট কর্পোরেশন, সোনালী ব্যাংক পিএলসি, অগ্রণী ব্যাংক পিএলসি, পূবালী ব্যাংক পিএলসি, রূপালী ব্যাংক পিএলসি, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, মার্কেন্টাইল ব্যাংক পিএলসি, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি), ইস্টার্ন ব্যাংক পিএলসি, এনআরবি ব্যাংক পিএলসি, বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড, প্রিমিয়ার ব্যাংক পিএলসি, ইউনিয়ন ব্যাংক পিএলসি, লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি, ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড, বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং বেঙ্গল টাইগার সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
অপরদিকে, আলহাজ্ব লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ বর্তমানে লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫-বি৩-এর চেয়ার সিটিং কমিটি (২০২৬–২০২৭)-এর চেয়ারম্যান ও GET (Global Extension Team) কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট এবং লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।তিনি বাংলা একাডেমির আজীবন সদস্য। এছাড়াও বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন, উদ্যোক্তা ক্লাব ফাউন্ডেশন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট, খুলনা ডায়াবেটিক সমিতি, বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটি, বাংলাদেশ স্কাউটস গাইড ফেলোশিপ, ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (IBFB) এবং খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (KCCI)-সহ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সংগঠনের সম্মানিত সদস্য হিসেবে সামাজিক, মানবিক, সাংস্কৃতিক, উদ্যোক্তা উন্নয়ন ও ব্যবসায়িক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে ভূমিকা পালন করে আসছেন।
সমাজসেবা, নেতৃত্বের বিকাশ, উদ্যোক্তা উন্নয়ন, সাহিত্য-সংস্কৃতি, ব্যবসা-বাণিজ্য এবং মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে তাঁর দীর্ঘদিনের সক্রিয় অংশগ্রহণ তাঁকে একজন সুপরিচিত সমাজসেবক, সংগঠক ও সমাজহিতৈষী হিসেবে প্রতিষ্ঠিত করেছে।অনুষ্ঠানে উপস্থিত সবাই লায়ন অ্যাডভোকেট লুৎফর রহমানকে নতুন দায়িত্বের জন্য অভিনন্দন জানান এবং তাঁর নেতৃত্বে ভবিষ্যতে মানবসেবা ও জনকল্যাণমূলক কার্যক্রম আরও বেগবান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
www.banglarnews71.com
Copyright © 2026 Banglar News 71. All rights reserved.