
বাংলার নিউজ ৭১
পবিত্র মাহে রমাদানের তাৎপর্য ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডকে সামনে রেখে লায়ন্স সংগঠনের মাল্টিপল জেলা ৩১৫-এর উদ্যোগে রমাদান সেবা মাস কমিটি–২০২৬ এর ব্যবস্থাপনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার (৬ মার্চ ২০২৬) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত লায়ন্স টাওয়ারের লায়ন হুমায়ুন জহির মিলনায়তনে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মাল্টিপল জেলা ৩১৫-এর আওতাধীন সাতটি জেলার গভর্নরসহ লায়ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লায়ন্স সংগঠনের পরিচালক লায়ন নাজমুল হক পিএমজেএফ। তিনি তার বক্তব্যে পবিত্র রমাদানের শিক্ষা ধারণ করে মানবসেবামূলক কার্যক্রম আরও বিস্তৃত করার আহ্বান জানান।
অনুষ্ঠানের এক বিশেষ মুহূর্তে লায়ন্স সংগঠনের পরিচালক লায়ন নাজমুল হক পিএমজেএফ এবং বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন একেএম রেজাউল হক এমজেএফ-এর সঙ্গে লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সভাপতি এবং লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির উপদেষ্টা আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ।
উল্লেখ্য, লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ দীর্ঘদিন ধরে সমাজসেবা ও সাংস্কৃতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তিনি বাংলা একাডেমির আজীবন সদস্য। এছাড়াও তিনি বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন, উদ্যোক্তা ক্লাব ফাউন্ডেশন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট, খুলনা ডায়াবেটিক সমিতি, বাংলাদেশ সিনিয়র সিটিজেনস কল্যাণ সমিতি, বাংলাদেশ স্কাউট গাইড ফেলোশিপ, আন্তর্জাতিক ব্যবসা ফোরাম অব বাংলাদেশ এবং খুলনা চেম্বার অব বাণিজ্য ও শিল্পের সম্মানিত সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
www.banglarnews71.com
Copyright © 2026 Banglar News 71. All rights reserved.