
লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি-৩, বাংলাদেশের ২০২৬-২০২৭ লায়ন বর্ষের সূচনা উপলক্ষে রাজধানীর আগারগাঁওস্থ লায়ন্স ক্লাবে এক আন্তরিক শুভেচ্ছা ও সৌহার্দ্যপূর্ণ মিলনমেলার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিদায়ী জেলা গভর্নর লায়ন মাসুদুজ্জামান মাসুম এমজেএফ নববর্ষ উপলক্ষে লায়ন নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় নবনির্বাচিত জেলা গভর্নর লায়ন মো. শহিদুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পাশাপাশি কেক কাটা ও মিষ্টি বিতরণের মাধ্যমে নতুন লায়ন বর্ষকে স্বাগত জানানো হয়।
২০২৫-২০২৬ লায়ন বর্ষে জেলা গভর্নর হিসেবে দায়িত্ব পালনকালে লায়ন মাসুদুজ্জামান মাসুম এমজেএফ মানবসেবা, নেতৃত্ব এবং সাংগঠনিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তাঁর বিনয়, আন্তরিকতা ও মানবিক নেতৃত্বের জন্য তিনি লায়ন সদস্যদের কাছে ব্যাপক প্রশংসা ও সম্মান অর্জন করেছেন।
উল্লেখ্য, মানবসেবার মহান আদর্শকে সামনে রেখে ১৯১৭ সালে যুক্তরাষ্ট্রে Melvin Jones লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি বিশ্বের অন্যতম বৃহৎ সেবাধর্মী সংগঠন হিসেবে বিশ্বব্যাপী মানবকল্যাণে কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ নবনির্বাচিত জেলা গভর্নর লায়ন মো. শহিদুল ইসলামের প্রতি শুভেচ্ছা ও শুভকামনা জানান। তাঁরা আশা প্রকাশ করেন, আন্তর্জাতিক সদর দপ্তরের আনুষ্ঠানিক অনুমোদন ও দায়িত্বভার গ্রহণের পর তাঁর নেতৃত্বে জেলা ৩১৫-বি-৩-এর সেবামূলক কার্যক্রম আরও বেগবান হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাল্টিপল ডিস্ট্রিক্ট ৩১৫ বাংলাদেশের কাউন্সিল চেয়ারপার্সন আশরাফ হোসেন খান হিরা, বিদায়ী জেলা গভর্নর মাসুদুজ্জামান মাসুম এমজেএফ, সাবেক জেলা গভর্নর ডা. সিরাজুল ইসলাম, প্রথম ভাইস জেলা গভর্নর প্রফেসর ডা. কাজী মাজহারুল ইসলাম দোলন এমজেএফ, ভাইস এরিয়া লিডার শফিকুল ইসলাম শামীম, দ্বিতীয় ভাইস জেলা গভর্নর লায়ন আনিস, বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশনের ট্রেজারার মো. আব্দুল্লাহ খালিদ, লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট খান আকতারুজ্জামান এমজেএফ, লায়ন শেখ মোস্তাফিজুর রহমান, লায়ন এম. সরোয়ার জাহান সোহেল, লায়ন আবুল বাশার মিন্টু, লায়ন মাহবুবুর রহমানসহ জেলার বিভিন্ন পর্যায়ের লায়ন নেতৃবৃন্দ ও সদস্যরা।
অনুষ্ঠানটি নতুন লায়ন বর্ষকে স্বাগত জানানো এবং মানবসেবার আদর্শকে আরও সমুন্নত রাখার প্রত্যয়ে সম্প্রীতি ও সৌহার্দ্যের পরিবেশে সম্পন্ন হয়।
www.banglarnews71.com
Copyright © 2026 Banglar News 71. All rights reserved.