
ঢাকা, ৭ এপ্রিল, ২০২৫: লায়ন্স আন্তর্জাতিক জেলা ৩১৫বি৩, বাংলাদেশ এর জেলা গভর্নর, ১ম জেলা গভর্নর ও ২য় জেলা গভর্নর পদের নির্বাচন উপলক্ষে আজ বাংলাদেশ মেডিকেল কলেজ অডিটোরিয়ামে মনোনয়নপত্র জমা দেওয়ার অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
জেলা গভর্নর পদের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন লায়ন শাহ আবু রুশদ আল মুনীর।
প্রথম ভাইস জেলা গভর্নর পদের জন্য লায়ন মোঃ ফেরদৌস হাসান এম জে এফ মনোনয়নপত্র দাখিল করেছেন।
দ্বিতীয় ভাইস জেলা গভর্নর পদের জন্য একাধিক লায়ন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন লায়ন মোঃ জাহাঙ্গীর আলম, লায়ন জামাল উদ্দিন আহমেদ, লায়ন মোঃ আব্দুল হাই এম জে এফ, লায়ন ড. দেলোয়ার হোসেন রাজা এম জে এফ, লায়ন মাহাবুব আলম এবং লায়ন এস এম শফিউল্লাহ। এছাড়াও আরও কয়েকজন এই পদে তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
আজকের এই অনুষ্ঠানে লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সম্মানিত প্রেসিডেন্ট, বৃহত্তর খুলনা সমিতির দপ্তর সম্পাদক এবং বাংলা একাডেমির আজীবন সদস্য লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ এবং ক্লাব পরিচালক লায়ন শেখ মোস্তাফিজুর রহমানসহ বহু লায়ন সদস্য অংশগ্রহণ করেন। তাদের সরব উপস্থিতি অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তোলে।
অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করার জন্য আয়োজকদের পক্ষ থেকে উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়েছে।
www.banglarnews71.com
Copyright © 2026 Banglar News 71. All rights reserved.