
ঢাকা, ২২ জুলাই ২০২৬: লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের কার্যক্রমকে আরও গতিশীল করা এবং সদস্যদের মধ্যে সমন্বয় ও সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে বুধবার রাজধানীর বনশ্রীর একটি হোটেলে এক সৌহার্দ্যপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের পক্ষ থেকে ক্লাবের সদস্য লায়ন আবুল কাইয়ুম-এর হাতে লায়ন্স ইন্টারন্যাশনাল ম্যাগাজিন তুলে দেন ক্লাবের প্রেসিডেন্ট ও লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির উপদেষ্টা আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ।
এ সময় লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ বলেন, লায়ন্স ইন্টারন্যাশনালের নীতি, আদর্শ ও সেবামূলক কার্যক্রম সম্পর্কে সদস্যদের আরও সমৃদ্ধ ও সচেতন করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি ক্লাবের সকল সদস্যকে ঐক্যবদ্ধভাবে মানবসেবামূলক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।
লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ বর্তমানে লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫ বি৩-এর চেয়ার সিটিং কমিটি ২০২৬-২০২৭-এর চেয়ারম্যান এবং GET কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বাংলা একাডেমির আজীবন সদস্য। এছাড়াও বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন, উদ্যোক্তা ক্লাব ফাউন্ডেশন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট, খুলনা ডায়াবেটিক সমিতি, বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটি, বাংলাদেশ স্কাউট গাইড ফেলোশিপ, ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (আইবিএফবি) এবং খুলনা চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্মানিত সদস্য হিসেবে তিনি বিভিন্ন সামাজিক, মানবিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত রয়েছেন।
অনুষ্ঠানটি আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়। এতে ক্লাবের কার্যক্রমকে আরও শক্তিশালী ও সেবামুখী করার বিষয়ে উপস্থিত সদস্যরা আশাবাদ ব্যক্ত করেন।
www.banglarnews71.com
Copyright © 2026 Banglar News 71. All rights reserved.