
বাংলার নিউজ ৭১ ডেস্ক: লায়ন্স ক্লাব অফ ঢাকা ক্যাপিটাল গার্ডেন ৩১৫ বি-৩ এর ২০২৫-২৬ অর্থ বছরের নির্বাচন সফলভাবে সম্পন্ন হয়েছে। এ নির্বাচনে প্রেসিডেন্ট পদে পুনরায় নির্বাচিত হয়েছেন বাংলা একাডেমির আজীবন সদস্য লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ।
অন্যদিকে, ক্লাব সেক্রেটারি পদে নির্বাচিত হয়েছেন বিশিষ্ট শিল্পপতি ও সংগঠক লায়ন রিপন তরফদার নিয়াম। এছাড়া ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছেন লায়ন নুরুল কবির পাশা এমজেএফ।
নবনির্বাচিত নেতৃবৃন্দের উত্তরোত্তর সফলতা ও দীর্ঘায়ু কামনা করে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার ও গণমাধ্যম কেন্দ্র।
এক প্রেস বিজ্ঞপ্তিতে সংস্থাটির প্রধান উপদেষ্টা লায়ন শেখ মোস্তাফিজুর রহমান, চেয়ারম্যান এম আজিজুর রহমান এবং নির্বাহী পরিচালক শাহবাজ জামান নবনির্বাচিতদের প্রতি এই শুভেচ্ছা জ্ঞাপন করেন।
নির্বাচনের মধ্য দিয়ে ক্লাবের ভবিষ্যৎ কার্যক্রম আরও সুসংগঠিত ও মানবকল্যাণমুখী হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
www.banglarnews71.com
Copyright © 2026 Banglar News 71. All rights reserved.