
বাংলার নিউজ ৭১ ডেস্ক: লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন ৩১৫ বি-৩ এর ২০২৫-২৬ অর্থ বছরের নির্বাচন সফলভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচনে প্রেসিডেন্ট পদে পূনরায় নির্বাচিত হয়েছেন বাংলা একাডেমির আজীবন সদস্য ও বৃহত্তর খুলনা সমিতির দপ্তর সম্পাদক আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ।
এছাড়াও ক্লাব সেক্রেটারি পদে নির্বাচিত হয়েছেন ডেইলি মনিং ভয়েজ পত্রিকার সম্পাদক ও প্রকাশক, উদয়ের পথে সম্পাদক ও প্রকাশক এবং নিউজ সারাবাংলা২৪-এর সম্পাদক লায়ন রিপন তরফদার নিয়াম।
নবনির্বাচিত প্রেসিডেন্ট ও সেক্রেটারিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার ও গণমাধ্যম কেন্দ্র। এক প্রেস বিজ্ঞপ্তিতে সংস্থাটির প্রধান উপদেষ্টা লায়ন শেখ মোস্তাফিজুর রহমান, চেয়ারম্যান এম আজিজুর রহমান এবং নির্বাহী পরিচালক শাহবাজ জামান তাদের উত্তরোত্তর সফলতা ও দীর্ঘায়ু কামনা করেন।
www.banglarnews71.com
Copyright © 2026 Banglar News 71. All rights reserved.