
নিজস্ব প্রতিবেদক: মানবসেবায় অবদান রাখার প্রত্যাশা ও উৎসাহ প্রদানের লক্ষ্যে লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সার্ভিস চেয়ারপারসন এবং লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫ বি-৩-এর ডিস্ট্রিক্ট চেয়ারপারসন লায়ন মো. আব্দুর রহিমকে লায়ন্স ইন্টারন্যাশনালের সার্টিফিকেট প্রদান করা হয়েছে।
গতকাল রাজধানীর রাজারবাগ পার্টি হাউস কমিউনিটি সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে লায়ন মো. আব্দুর রহিমের হাতে এ সম্মাননা সার্টিফিকেট তুলে দেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ।
এ সময় লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ মানবসেবামূলক কার্যক্রমে লায়ন সদস্যদের আরও সক্রিয়ভাবে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, সমাজের মানুষের কল্যাণে স্বেচ্ছাসেবী কার্যক্রমের পরিধি আরও বিস্তৃত করতে পারলে মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতা আরও শক্তিশালী হবে।
উল্লেখ্য, আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ বর্তমানে লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির উপদেষ্টা এবং লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫ বি-৩-এর চেয়ার সিটিং কমিটি (২০২৬-২০২৭)-এর চেয়ারম্যান ও GET (Global Extension Team) কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বাংলা একাডেমির আজীবন সদস্য।
এছাড়াও তিনি বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন, উদ্যোক্তা ক্লাব ফাউন্ডেশন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট, খুলনা ডায়াবেটিক সমিতি, বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটি, বাংলাদেশ স্কাউটস গাইড ফেলোশিপ, ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (IBFB) এবং খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (KCCI)-এর সম্মানিত সদস্য হিসেবে বিভিন্ন সামাজিক, মানবিক, সাংস্কৃতিক, ব্যবসায়িক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত রয়েছেন।
অনুষ্ঠানে উপস্থিত লায়ন নেতৃবৃন্দ মানবসেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। সার্টিফিকেট গ্রহণ করে লায়ন মো. আব্দুর রহিম ভবিষ্যতেও মানবকল্যাণে নিষ্ঠার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
www.banglarnews71.com
Copyright © 2026 Banglar News 71. All rights reserved.