
ঢাকা, ২০ জুলাই ২০২৬: লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সদস্য লায়ন মাসুমা আক্তার-কে লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট প্রদান করা হয়েছে। রবিবার রাজধানীর তোপখানায় আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে তার হাতে এ সার্টিফিকেট তুলে দেন লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ।
লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট এবং লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বাংলা একাডেমির আজীবন সদস্য। এছাড়াও বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন, উদ্যোক্তা ক্লাব ফাউন্ডেশন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট, খুলনা ডায়াবেটিক সমিতি, বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটি, বাংলাদেশ স্কাউট গাইড ফেলোশিপ, ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (আইবিএফবি) এবং খুলনা চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্মানিত সদস্য হিসেবে তিনি বিভিন্ন সামাজিক, মানবিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে সম্পৃক্ত রয়েছেন।
সার্টিফিকেট প্রদানকালে লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ বলেন, লায়ন্স ইন্টারন্যাশনালের আদর্শ ধারণ করে মানবসেবামূলক কার্যক্রমে সদস্যদের আরও আন্তরিক ও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। তিনি লায়ন মাসুমা আক্তারের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন এবং সমাজসেবামূলক কর্মকাণ্ডে তার ধারাবাহিক অংশগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানটি আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।
www.banglarnews71.com
Copyright © 2026 Banglar News 71. All rights reserved.