
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর র্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে জাতীয়তাবাদী আইসিটি ফোরামের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল ২০২৬ সাফল্যের সঙ্গে সম্পন্ন হয়েছে। পবিত্র মাহে রমজানকে কেন্দ্র করে আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ, তথ্যপ্রযুক্তি খাতের প্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। ইফতার মাহফিলটি পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ এবং সামাজিক সম্প্রীতির এক অনন্য মিলনমেলায় পরিণত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আব্দুল মঈন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং ড. জাহেদ উর রহমান। অতিথিরা তাদের বক্তব্যে পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরে সমাজে পারস্পরিক সহযোগিতা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি প্রযুক্তিনির্ভর উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে তথ্যপ্রযুক্তি খাতের অবদান আরও জোরদার করার আহ্বান জানান।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এই আয়োজন সফলভাবে সম্পন্ন করতে জাতীয়তাবাদী আইসিটি ফোরামের সভাপতি ইঞ্জিনিয়ার রাফেল কবির এবং সাধারণ সম্পাদক মো. রওশন কামাল জেমসের দিকনির্দেশনা ও সার্বিক সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
বক্তারা বলেন, একতা, সহযোগিতা ও সদিচ্ছার চেতনা ধারণ করে তথ্যপ্রযুক্তি খাতকে আরও এগিয়ে নিতে সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। এই ধরনের আয়োজন পারস্পরিক সম্পর্ককে আরও সুদৃঢ় করে এবং একটি শক্তিশালী, আধুনিক ও ডিজিটালি ক্ষমতায়িত বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ, প্রেসিডেন্ট লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন এবং উপদেষ্টা লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটি। তিনি বাংলা একাডেমির আজীবন সদস্য। এছাড়াও তিনি বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন, উদ্যোক্তা ক্লাব ফাউন্ডেশন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট, খুলনা ডায়াবেটিক সমিতি, বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটি, বাংলাদেশ স্কাউট গাইড ফেলোশিপ, ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ এবং খুলনা চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্মানিত সদস্য হিসেবে বিভিন্ন সামাজিক ও সেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।
www.banglarnews71.com
Copyright © 2026 Banglar News 71. All rights reserved.