
আজ ৫ সেপ্টেম্বর ২০২৫ (শুক্রবার) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে “গুরু সান্নিধ্য-২০২৫” অনুষ্ঠিত হয়। দেশের বিশিষ্ট ব্যক্তিত্ব, সমাজকর্মী, শিক্ষাবিদ, সাহিত্যিক ও সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধিদের প্রাণবন্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি মিলনমেলায় রূপ নেয়।
অনুষ্ঠানে গুরুজনদের প্রতি শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা এবং সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে উপস্থিত সকলে গুরু-শিষ্য সম্পর্কের গুরুত্ব ও নৈতিক মূল্যবোধকে সমুন্নত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন। আলোচকরা বলেন, গুরুজনের সান্নিধ্য মানুষকে সত্য, সুন্দর ও কল্যাণের পথে পরিচালিত করে। এমন আয়োজন তরুণ প্রজন্মকে নৈতিকতা, মানবিকতা ও জ্ঞানচর্চার প্রতি উদ্বুদ্ধ করবে।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— লায়ন্স ক্লাব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট, বাংলা একাডেমির আজীবন সদস্য, বৃহত্তর খুলনা সমিতি ঢাকার দপ্তর সম্পাদক, খুলনা মেট্রোপলিটন শ্যূটিং ক্লাবের আজীবন সদস্য, খুলনা ডায়াবেটিক সমিতির আজীবন সদস্য, বাংলাদেশ স্কাউট গাইড ফেলোশিপের আজীবন সদস্য এবং বাংলাদেশ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার সোসাইটির আজীবন সদস্য আলহাজ্ব লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ।
তিনি তাঁর বক্তব্যে গুরুজনদের মর্যাদা রক্ষার প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন, সমাজের সার্বিক অগ্রগতির জন্য তরুণ প্রজন্মকে শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও মানবিকতার চর্চায় মনোনিবেশ করতে হবে।
আয়োজকবৃন্দ জানান, “গুরু সান্নিধ্য” কর্মসূচি প্রতিবছর নিয়মিতভাবে আয়োজন করা হবে, যা সমাজে গুরু-শিষ্য সম্পর্কের বন্ধনকে আরও দৃঢ় করবে এবং প্রজন্ম থেকে প্রজন্মে জ্ঞান, অভিজ্ঞতা ও মূল্যবোধের উত্তরাধিকার পৌঁছে দেবে।
www.banglarnews71.com
Copyright © 2026 Banglar News 71. All rights reserved.