
ঢাকা, ১৪ সেপ্টেম্বর ২০২৫ (রোববার):
রাজধানীর আগারগাঁওয়ে আজ অনুষ্ঠিত হলো এক বিশেষ সৌজন্য সাক্ষাৎ। এদিন লায়ন্স ক্লাব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট, বাংলা একাডেমির আজীবন সদস্য, বৃহত্তর খুলনা সমিতি ঢাকার দপ্তর সম্পাদক, খুলনা মেট্রোপলিটন শ্যূটিং ক্লাবের আজীবন সদস্য, বাংলাদেশ অনলাইন মিডিয়া অ্যাসোসিয়েশন (বোমা)-এর আজীবন সদস্য, খুলনা ডায়াবেটিক সমিতির আজীবন সদস্য, বাংলাদেশ স্কাউট গাইড ফেলোশিপের আজীবন সদস্য এবং বাংলাদেশ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার সোসাইটির আজীবন সদস্য আলহাজ্ব লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন।
সাক্ষাতে উপস্থিত ছিলেন মাল্টিপল ডিস্ট্রিক্ট গভর্নর মোঃ আশরাফ হোসেন হীরা এমজেএফ। এছাড়া, পাস্ট কাউন্সিল চেয়ারপারসন (২০০৫-২০০৬) এডভোকেট এমএ কাশেম ভূঁইয়াও উপস্থিত থেকে আলোচনাকে আরও প্রাণবন্ত করে তোলেন।
www.banglarnews71.com
Copyright © 2026 Banglar News 71. All rights reserved.