
আজ ৫ সেপ্টেম্বর ২০২৫ (শুক্রবার) রাজধানীর মর্যাদাপূর্ণ ভেন্যু প্যান প্যাসিফিক হোটেল সোনারগাঁয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো স্পট লাইট কালারস মাল্টিমিডিয়া পার্সোনালিটি অ্যাওয়ার্ড–২০২৫। সৃজনশীলতা, শিল্প-সংস্কৃতি ও গণমাধ্যমে অবদানের স্বীকৃতি হিসেবে এ আয়োজন ছিল একটি ভিন্ন মাত্রার শিল্প-উৎসব।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সংগীতশিল্পী রুনা লায়লা। তাঁর উপস্থিতি অনুষ্ঠানকে করে তোলে আরও প্রাণবন্ত ও স্মরণীয়। সভাপতিত্ব করেন কালারস মাল্টিমিডিয়ার উপদেষ্টা, দেশবরেণ্য সংগীতশিল্পী ও ‘বক সম্রাট’ খ্যাত ফেরদৌস ওয়াহিদ।
বর্ণিল এই আয়োজনের মঞ্চে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত গুণীজন, শিল্পী, সাহিত্যিক, সংস্কৃতিকর্মী ও গণমাধ্যম ব্যক্তিত্বদের সমাগম ঘটে। সম্মাননা প্রদান ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে অতিথি ও অংশগ্রহণকারীদের হৃদয় জয় করে নেয় অনুষ্ঠানটি।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— লায়ন্স ক্লাব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট, বাংলা একাডেমির আজীবন সদস্য, বৃহত্তর খুলনা সমিতি ঢাকার দপ্তর সম্পাদক, খুলনা মেট্রোপলিটন শ্যূটিং ক্লাবের আজীবন সদস্য, খুলনা ডায়াবেটিক সমিতির আজীবন সদস্য, বাংলাদেশ স্কাউট গাইড ফেলোশিপের আজীবন সদস্য এবং বাংলাদেশ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার সোসাইটির আজীবন সদস্য আলহাজ্ব লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ।
www.banglarnews71.com
Copyright © 2026 Banglar News 71. All rights reserved.