
বুধবার, ১৫ জানুয়ারি বৃহত্তর খুলনা সমিতির উন্নতি এবং কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন সমিতির নবনিযুক্ত কোষাধ্যক্ষ মো. আফছার আলী, দপ্তর সম্পাদক লায়ন আকতারুজ্জামান, নির্বাহী সদস্য মো. মাহাতাব মনি এবং নির্বাহী সদস্য রুবেল।
এছাড়াও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ইনস্টিটিউটের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) প্রফেসর মোহাম্মদ ইউনুসুর রহমান, হার্ট ফাউন্ডেশনের অর্থ পরিচালক এস.এইচ. শাহাবুদ্দিনসহ আরও অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।
সভায় বৃহত্তর খুলনা সমিতির ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা, চ্যালেঞ্জ মোকাবিলা এবং কার্যকর সমাধানের বিভিন্ন দিক নিয়ে বিশদ আলোচনা হয়। অংশগ্রহণকারীরা সমিতির সাফল্যের জন্য একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।
এই সভা সমিতির অগ্রগতির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে চিহ্নিত হয়েছে।
www.banglarnews71.com
Copyright © 2026 Banglar News 71. All rights reserved.