
মানব সেবায় অসামান্য অবদান ও সমাজ উন্নয়নে বিশেষ ভূমিকার স্বীকৃতি স্বরূপ লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের পরিচালক এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন ড. আলম মোস্তফাকে সম্মানজনক ইন্টারন্যাশনাল সার্টিফিকেট প্রদান করা হয়েছে।
লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সম্মানিত প্রেসিডেন্ট, বৃহত্তর খুলনা সমিতির দপ্তর সম্পাদক এবং বাংলা একাডেমির আজীবন সদস্য লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ এই বিশেষ সম্মাননা প্রদান করেন।
এই সম্মাননার মাধ্যমে লায়ন ড. আলম মোস্তফার মানবকল্যাণমূলক কার্যক্রমের প্রতি স্বীকৃতি ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। তার নেতৃত্বে সমাজসেবা, শিক্ষা উন্নয়ন, দারিদ্র্য বিমোচনসহ নানাবিধ সামাজিক কার্যক্রমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি।
এ সম্মাননা প্রদান অনুষ্ঠানে লায়ন্স ক্লাবের অন্যান্য সম্মানিত সদস্য ও সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তারা লায়ন ড. আলম মোস্তফার অসামান্য অবদানের প্রশংসা করেন এবং ভবিষ্যতে তার আরও সাফল্য কামনা করেন।
এই সম্মাননা তার নিষ্ঠা ও কর্মদক্ষতার প্রতিফলন, যা তাকে আগামী দিনে আরও উৎসাহিত করবে মানবতার সেবায় নতুন নতুন দৃষ্টান্ত স্থাপন করতে।
www.banglarnews71.com
Copyright © 2026 Banglar News 71. All rights reserved.