
আজ রোববার, ০৯ নভেম্বর ২০২৫ — মানবসেবায় বিশেষ অবদান রাখার স্বীকৃতি হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আবুল কালাম-কে লায়ন্স ইন্টারন্যাশনাল পিন পরিয়ে দেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট ও লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির উপদেষ্টা আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ।
এই সম্মাননা প্রদানের মাধ্যমে সমাজসেবায় নিয়োজিত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা ও অনুপ্রেরণার বার্তা পৌঁছে দেওয়া হয়।
উল্লেখ্য, লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ বাংলা একাডেমির আজীবন সদস্য। তিনি বৃহত্তর খুলনা সমিতি ঢাকার দপ্তর সম্পাদক, খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাব, বাংলাদেশ অনলাইন মিডিয়া অ্যাসোসিয়েশন (বোমা), খুলনা ডায়াবেটিক সমিতি, বাংলাদেশ স্কাউট গাইড ফেলোশিপ এবং বাংলাদেশ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার সোসাইটি’র আজীবন সদস্য হিসেবে বিভিন্ন সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন।
www.banglarnews71.com
Copyright © 2026 Banglar News 71. All rights reserved.