
বাংলার নিউজ ৭১ ডেস্ক: ১৯ ফেব্রুয়ারি ২০২৫ (বুধবার) মানবসেবায় অনন্য অবদান রাখার স্বীকৃতিস্বরূপ দেশ টেলিভিশনের হেড অব নিউজ মহিউদ্দিনকে বিশেষ সম্মাননায় ভূষিত করা হয়েছে।
এই সম্মাননা প্রদান করেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট, বাংলা একাডেমির আজীবন সদস্য এবং বৃহত্তর খুলনা সমিতির দপ্তর সম্পাদক লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ। অনুষ্ঠানে তিনি মহিউদ্দিনকে লায়ন ইন্টারন্যাশনাল পিন পরিয়ে সম্মাননা প্রদান করেন।
গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি
মহিউদ্দিন দেশের গণমাধ্যম জগতে একজন বর্ষীয়ান ও সম্মানিত ব্যক্তিত্ব। দীর্ঘদিন ধরে তিনি সমাজের অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের পক্ষে সোচ্চার ভূমিকা রেখে চলেছেন। তার রিপোর্টিং ও সাংবাদিকতার মাধ্যমে বহু অসহায় মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ সৃষ্টি হয়েছে।
www.banglarnews71.com
Copyright © 2026 Banglar News 71. All rights reserved.