
বাংলার নিউজ ৭১ ডেস্ক: আজ ০৯ ডিসেম্বর ২০২৪, সোমবার বৃহত্তর খুলনা সমিতি ও খুলনা জেলা সমিতির জীবন সদস্য হওয়ায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো: নুরুজ্জামানকে শুভেচ্ছা জানাতে আজ সৌজন্য সাক্ষাৎ করেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন-এর প্রেসিডেন্ট এবং খুলনা বিভাগীয় সমিতির যুগ্ম মহাসচিব লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ।
সাক্ষাৎকালে, সমিতির উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে সচিবের সাথে বিস্তারিত আলোচনা করেন লায়ন খান আকতারুজ্জামান। বৃহত্তর খুলনা অঞ্চলের শিক্ষা ও সামাজিক উন্নয়নের লক্ষ্যে কার্যকর পরিকল্পনা গ্রহণের বিষয়েও মতবিনিময় হয়।
www.banglarnews71.com
Copyright © 2026 Banglar News 71. All rights reserved.