
বৃহত্তর খুলনা সমিতি, ঢাকার বাৎসরিক অনুদান প্রদান করেছেন সমিতির নির্বাহী সদস্য অ্যাডভোকেট গাজী সিরাজুল ইসলাম। এই অনুদান সমিতির পক্ষ থেকে গ্রহণ করেন সমিতির দপ্তর সম্পাদক, আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ।
লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ বর্তমানে লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট, বাংলা একাডেমির আজীবন সদস্য এবং লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি খুলনা মেট্রোপলিটন শ্যূটিং ক্লাব, খুলনা ডায়াবেটিক সমিতি, খুলনা শিশু হাসপাতাল, উমেষ চন্দ্র পাবলিক লাইব্রেরি, বাংলাদেশ স্কাউটস গাইড ও ফেলোশিপ, সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটি সহ বিভিন্ন সামাজিক ও মানবিক সংগঠনের আজীবন সদস্য। একইসাথে তিনি ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (IBFB)-এরও সদস্য।
অনুদান প্রদানের সময় সমিতির কার্যক্রমের ধারাবাহিক অগ্রগতি ও সমাজসেবামূলক কাজে সদস্যদের সম্পৃক্ততার গুরুত্ব তুলে ধরা হয়।
www.banglarnews71.com
Copyright © 2026 Banglar News 71. All rights reserved.