
বাংলার নিউজ ৭১ ডেস্ক: বৃহত্তর খুলনা সমিতি-ঢাকার নবনির্বাচিত কমিটির দ্বিতীয় সভা গত ৩১ জানুয়ারি ২০২৫ (শুক্রবার) সন্ধ্যা ৬:৩০ মিনিটে মিরপুর-২ এ অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সমিতির মাননীয় সভাপতি এম এ সালাম।
সমিতির সাধারণ সম্পাদক খান রবিউল ইসলাম রবি বিগত সভার কার্য বিবরণী পাঠ করেন এবং সকল সদস্যদের অবগত করেন। সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়, যার মধ্যে অন্যতম ছিল ২০২৫ সালের মিলন মেলা ও পিকনিক আয়োজন। এটি পূর্বাচল শীতলক্ষ্যা রিসোর্টে অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়। এ উপলক্ষে বিভিন্ন সাব-কমিটির সভা সমিতির সহ-সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ মোঃ আফসার আলী, দপ্তর সম্পাদক লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ, যুগ্ম সাধারণ সম্পাদক সাহেদ হোসেন, ইকবাল মাসুদ, এম এম শওকত আলী, লায়ন জি এম হাফিজুর রহমান এমজেএফ, অ্যাডভোকেট কে এম ফুরকান আলী, অ্যাডভোকেট মোঃ হুমায়ন কবীর বাদশা, মোঃ রিপন তরফদার নিয়াম, খন্দকার রেবেকা সান-ইয়াত, শেখ শহিদুর রহমান টিটু, অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, এম এ জাফর, সাবেক সাধারণ সম্পাদক সেলিম রেজা, শেখ মুশফিকুর রহমান প্রমুখ।
সভায় সমিতির ভবিষ্যৎ কার্যক্রম, উন্নয়ন পরিকল্পনা এবং সমিতির লক্ষ্য বাস্তবায়নের জন্য নতুন নতুন কর্মসূচির প্রস্তাব উপস্থাপন করা হয়। সবার সম্মিলিত অংশগ্রহণে সভাটি অত্যন্ত ফলপ্রসূ হয় এবং আগামী দিনের কর্মকাণ্ডের রূপরেখা নির্ধারিত হয়।
www.banglarnews71.com
Copyright © 2026 Banglar News 71. All rights reserved.