
বাংলার নিউজ ৭১ ডেস্ক : বৃহত্তর খুলনা সমিতি ঢাকা”র (খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা) গত বৃহস্পতিবার (৯ জানুয়ারী ২০২৫) নবনির্বাচিত কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন সম্পন্ন হয়েছে।তিন জেলার সমন্বয়ে ১২ জন করে মোট ৩৬ জন নির্বাহী সদস্যের উপস্থিতিতে এই গুরুত্বপূর্ণ পালাবদল অনুষ্ঠানটি সম্পন্ন হয়। মিরপুর-১ এ বৃহত্তর খুলনা সমিতির নিজস্ব কার্যালয় সুন্দরবন কনভেনশন হলে সমিতির সভাপতি ডাঃ আখতার বিশ্বাস এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও বিসিবির সাবেক সভাপতি এবং বৃহত্তর খুলনা সমিতির প্রধান উপদেষ্টা আলহাজ আলী আজগর লবি।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-সাবেক তথ্যমন্ত্রী ও সমিতির সাবেক সভাপতি সৈয়দ দিদার বখত।উপস্থিত ছিলেন সদ্য অতীত সাধারন সম্পাদক মোঃ রেজাউল হক রেজা।পালাবদল অনুষ্ঠানে বিগত সভাপতি আখতার বিশ্বাস, সাধারন সম্পাদক রেজাউল ইসলাম রেজা, নব নির্বাচিত সভাপতি-শিল্পপতি এম এ সালাম ও সাধারন সম্পাদক খান রবিউল ইসলাম রবি এবং দপ্তর সম্পাদক লায়ন খান আকতারুজ্জামান সহ অন্যান্যদের নিকট দায়িত্বভার অর্পন করেন।ঐ সময় সমতির সদস্য সংখ্যা ছিলো ১৬০০ জন।পরবর্তীতে নতুন কমিটি দায়িত্ব ভার গ্রহনের পর থেকে সমিতির কর্মকাণ্ডকে আরো বেগবান করতে নেতৃবৃন্দ গত ১ সপ্তাহের ব্যবধানে সমাজের গুরুত্বপূর্ণ আরো ৭ জনকে আ-জীবন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করেন। যা দায়িত্ব প্রাপ্ত নতুন এই কমিটিকে আরো প্রশংসিত করেছে। অন্তর্ভুক্ত নতুন সদস্যবৃন্দরা হলেন:
১,মো: আব্দুস সালাম,সদস্য নম্বর-১৬০১,
২,শামসুন্নাহার খান মিলি,সদস্য নম্বর-১৬০২,
৩,শেখ দেলোয়ার হোসেন,সদস্য নম্বর-১৬০৩,
৪,মোহাম্মদ মাসুম, সদস্য নম্বর-১৬০৪,
৫,এসএম শামিম আহমেদ,সদস্য নম্বর-১৬০৫,
৭,ব্রিগেডিয়ার জেনারেল (অব:) প্রফেসর মো: ইউনুছুর রহমান, সদস্য নম্বর-১৬০৬
৭,মো: আকিদুল শরীফ,সদস্য নম্বর-১৬০৭,
সমিতির দপ্তর সম্পাদক লায়ন খান আকতারুজ্জামান স্বাক্ষরিত এক প্রেস বার্তায় সমিতির নবাগত সদস্যদের উত্তরোত্তর সমৃদ্ধি ও অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন’র ফাস্ট ভাইস প্রেসিডেন্ট লায়ন রিপন তরফদার নিয়াম, আন্তর্জাতিক মানবাধিকার ও গণমাধ্যম কেন্দ্র”র প্রধান উপদেষ্টা শেখ মোস্তাফিজুর রহমান,দৈনিক ফলাফল পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক জিএম হাফিজুর প্রমুখ।বিবৃতি দাতারা আগামীর সুন্দর ভবিষ্যত পথ চলায় সমিতির সকল নেতৃবৃন্দের সুস্বাস্থ্য এবং উন্নতর উজ্জল ভবিষ্যত কামনা করেছেন।
www.banglarnews71.com
Copyright © 2026 Banglar News 71. All rights reserved.