
স্টাফ রিপোর্টার
বৃহত্তর খুলনা সমিতি, ঢাকা’র উদ্যোগে ইফতার পূর্ব আলোচনা ও দোয়া মাহফিল আজ ২৭ ফেব্রুয়ারি, ২০২৬ শুক্রবার বিকাল ৫ ঘটিকায় শের ই বাংলা নগর কৃষি বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। ধর্মীয় ভাবগাম্ভীর্য, পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্যের বার্তা নিয়ে আয়োজিত এ অনুষ্ঠানে সমিতির সদস্যবৃন্দ ও আমন্ত্রিত অতিথিদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।
সমিতির সভাপতি এম এ সালামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী লায়ন শেখ ড. ফরিদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।

সমিতির সাধারণ সম্পাদক খান রবিউল ইসলাম রবি দক্ষতার সঙ্গে সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সমিতির দপ্তর সম্পাদক লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ, কোষাধ্যক্ষ মোঃ আফসার আলী, নির্বাহী সদস্য রিপন তরফদার নিয়াম, লায়ন শেখ মোস্তাফিজুর রহমানসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ।
আলোচনা পর্ব শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালিত হয়। দোয়া মাহফিলে উপস্থিত সকলে মহান আল্লাহর নিকট দেশ ও জাতির সার্বিক মঙ্গল কামনা করেন।
সম্প্রীতি, মানবিকতা ও পারস্পরিক সহযোগিতার বার্তা ছড়িয়ে বৃহত্তর খুলনা সমিতি, ঢাকা’র এ আয়োজন অংশগ্রহণকারীদের মাঝে ইতিবাচক প্রভাব ফেলেছে বলে উপস্থিত অতিথিরা মত প্রকাশ করেন।
www.banglarnews71.com
Copyright © 2026 Banglar News 71. All rights reserved.