
বৃহত্তর খুলনা সমিতি, ঢাকার কার্যনির্বাহী পরিষদের বিগত ৫ম ও ৬ষ্ঠ সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৭ সেপ্টেম্বর ২০২৫, শনিবার সকাল ১০টা-এ সমিতির বিশেষ সাধারণ সভা (ইজিএম) অনুষ্ঠিত হবে।
সভাটি অনুষ্ঠিত হবে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)-এর মাল্টিপারপাস হল (নিচতলা), কাকরাইল, ঢাকায়।
উক্ত গুরুত্বপূর্ণ সভায় গোল্ডেন সদস্য, ডায়মন্ড সদস্য, সিলভার সদস্য এবং আজীবন সদস্যদের উপস্থিত থাকার জন্য বিশেষ অনুরোধ জানানো হচ্ছে।
অনুষ্ঠানে সমিতির সকল সদস্যকে আন্তরিক আমন্ত্রণ জানানো হলো।
এছাড়া সমিতির দপ্তর সম্পাদক লায়ন খান আকতারুজ্জামান-এর দায়িত্বে আজীবন সদস্য ১৬০০ থেকে ১৮২৬ পর্যন্ত আমন্ত্রণপত্র প্রেরণের ব্যবস্থা করা হয়েছে।
যারা কোনো কারণে আমন্ত্রণপত্র পাননি, তাঁদের প্রতি বিশেষভাবে অনুরোধ রইল, বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখে অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য।
www.banglarnews71.com
Copyright © 2026 Banglar News 71. All rights reserved.